Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jasprit Bumrah: বুমরাহ খেলতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে, ভারতের দল ঘোষণা কবে?

Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। টি২০ বিশ্বকাপের পর থেকে তিনি কোনও ম্য়াচে খেলেননি।

জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফরে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দলীপ ট্রফিতেও তাঁকে খেলতে হচ্ছে না। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, বুমরাহর কামব্যাক সিরিজ হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে।

Jasprit Bumrah

টি২০ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ২৯ জুন। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ওই দৈনিকের প্রতিবেদনে সূত্রকে উল্লেখ করে দাবি করা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে একটিতে খেলতে পারেন বুমরাহ।

আগামী ১২ মাসে ভারতের অনেকগুলি টেস্ট রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ২টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে পাঁচটি করে টেস্ট। এ ছাড়া ভারতের টানা তৃতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সম্ভাবনা প্রবল। ফলে বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট চেন্নাইয়ের চিপকে। দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। সূত্র মারফত জানা যাচ্ছে, বুমরাহ বাংলাদেশের বিরুদ্ধে একটি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের দুটিতে খেলবেন। কেন না, ভারত-নিউজিল্যান্ড সিরিজের টেস্টগুলির মাঝে তিন দিনের ব্যবধান রয়েছে।

মহম্মদ শামির বাংলাদেশ সিরিজে খেলার সম্ভাবনা কম। তিনি নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেন। নচেৎ বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলে তিনি অস্ট্রেলিয়া সফরে কামব্যাক করতে পারেন। সেক্ষেত্রে দেশের মাটিতে টেস্ট সিরিজের ম্যাচগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে মহম্মদ সিরাজই নেতৃত্ব দেবেন ভারতের পেস অ্যাটাককে। তাঁকেও ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্রাম দেওয়া হবে।

একজন অভিজ্ঞ পেসারের সঙ্গে একজন তরুণ পেসার খেলানোর পরিকল্পনাই ফের করা হচ্ছে হোম সিরিজে। অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে পেসারদের দিকে বিশেষ নজর থাকবে দলীপ ট্রফিতেও। দলীপে যে পেসাররা নজর কাড়বেন, অস্ট্রেলিয়া সফরের আগে তাঁদের খেলানো হবে দেশের মাটিতে টেস্ট সিরিজগুলিতে।

উল্লেখ্য, বুমরাহ এ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টের চারটিতে খেলেছিলেন। টি২০ বিশ্বকাপে তিনি নেন ১৫ উইকেট। টি২০ বিশ্বকাপের সেরা প্লেয়ারও হন। দলীপ ট্রফির প্রথম ম্যাচের পর বাংলাদেশ সিরিজের দল ঘোষণা হতে পারে। তবে দলে তেমন বড়সড় পরিবর্তন বা চমকের সম্ভাবনা নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+