জসপ্রীত বুমরাহ-র পিঠের অস্ত্রোপচার নিউজিল্যান্ডে, ছয় মাস মাঠের বাইরে! বিশ্বকাপে খেলতে পারবেন?

জসপ্রীত বুমরাহ-র পিঠে অস্ত্রোপচার হলো নিউজিল্যান্ডে। অগাস্টের আগে ট্রেনিং ও বোলিং শুরু করতে পারবেন না।

জসপ্রীত বুমরাহ-র পিঠের অস্ত্রোপচার হলো নিউজিল্যান্ডে। চলতি মাসটা তিনি সেখানেই থাকবেন। বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফেরা আশাবাদী, অগাস্ট থেকে তিনি অনুশীলন ও বোলিং শুরু করতে পারবেন। ধাপে ধাপে বাড়ানো হবে ওয়ার্কলোড। যদিও তাতে বুমরাহর দেশের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কাটছে না।

বুমরাহ-র অস্ত্রোপচার

বুমরাহ-র অস্ত্রোপচার

গত অগাস্ট থেকে বুমরাহকে ভোগাচ্ছে পিঠের চোট। এশিয়া কাপে খেলতে পারেননি। ১২ সেপ্টেম্বর তাঁকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক খেললেও দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোটের কারণে ছিটকে যান। চিকিৎসার পরিভাষায় বলা হয়েছিল, লোয়ার ব্যাক স্ট্রেস রিয়্যাকশন। যে কারণে টি ২০ বিশ্বকাপে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের কথা মাথায় রেখে তাঁকে ২৮ ডিসেম্বর পাঠানো হয় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। ৩ জানুয়ারি তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে নেওয়া হয়। যদিও ৯ জানুয়ারি জানা যায় তিনি শ্রীলঙ্কা সিরিজ তো বটেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে পারবেন না।

সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে

সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে

বোলিং অনুশীলনের লোড বাড়ানোর সঙ্গে সঙ্গেই ব্যথা অনুভব করেন বুমরাহ। ভারত অধিনায়ক রোহিত শর্মা তবু আশাবাদী ছিলেন অজিদের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে বুমরাহকে পাওয়ার ব্যাপারে। যদিও অবশেষে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। সোমবার নিউজিল্যান্ডে সফলভাবেই বুমরাহর অস্ত্রোপচার হয়েছে। জানা যাচ্ছে, তাঁকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে আইপিএল, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর খেলার সম্ভাবনা নেই। অক্টোবরে শুরু বিশ্বকাপ। অগাস্টে অনুশীলন শুরু করে বিশ্বকাপে খেলার মতো ম্যাচ ফিটনেস আদৌ বুমরাহ পাবেন কিনা তা নিয়ে থাকছে ঘোরতর সন্দেহ।

বিশ্বকাপে খেলতে পারবেন?

বিশ্বকাপে খেলতে পারবেন?

বিশ্বকাপের কথা মাথায় রেখেই বুমরাহর অস্ত্রোপচার নিয়ে দেরি করল না বিসিসিআই। তার আগে বিসিসিআই এনসিএ-তে থাকা বোর্ডের মেডিক্যাল স্টাফ ও বুমরাহর সঙ্গেও কথা বলে নেয়। অত্যন্ত জরুরি ভিত্তিতে বোর্ডের মেডিক্যাল স্টাফরা বুমরাহর চোট পরীক্ষা করেন। এনসিএ থেকেই প্রথমে বলা হয়েছিল, বুমরাহকে চোটমুক্ত করতে অস্ত্রোপচার প্রয়োজন। এনসিএতে বুমরাহর রিহ্যাব চলছিল নভেম্বর থেকে। ডিসেম্বরের মাঝামাঝি বোলিং শুরু করেছিলেন। তাঁর চোট সারার প্রক্রিয়া ইতিবাচক থাকাতেই তাঁকে শ্রীলঙ্কা সিরিজের দলে নেওয়া হয়েছিল। কিন্তু খেলতে পারেননি।

চিন্তা বাড়ছে

চিন্তা বাড়ছে

ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুমরাহকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানোর পক্ষপাতী ছিল না। অধিনায়ক রোহিত শর্মাও চান, পুরো ফিট হয়ে তিনি মাঠে ফিরুন। বুমরাহ আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তাঁর বিকল্পের সন্ধান করতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে সবচেয়ে বেশি চিন্তা থাকছে, বুমরাহর বিশ্বকাপ খেলা নিয়ে। ঋষভ পন্থের মতো জসপ্রীত বুমরাহও যদি বিশ্বকাপে না খেলতে পারেন সেটা নিশ্চিতভাবেই ধাক্কা হবে ভারতীয় দলের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+