IND vs ENG: হারের মধ্যে ফের ধাক্কা ভারতের, পোপের সঙ্গে বিতর্কে জড়িয়ে আইসিসির শাস্তি পেলেন বুমরাহ
হায়দরাবাদ টেস্টে হারের মধ্যে বিতর্কে জড়ালেন জসপ্রীত বুমরাহ। নিজের এবং দলের অস্বস্তি বাড়িয়ে শাস্তির মুখে পড়লেন ভারতীয় দলের তারকা পেসার। ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান অলি পোপের সঙ্গে মাঠে বিবাদের জন্য জসপ্রীত বুমরা -কে তিরস্কার করল আইসিসি। ইংল্যান্ড ব্যাটসম্যান যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন সেই সময় তাঁর সঙ্গে মাঠে বিবাদে জড়িয়ে পড়েন বুমরাহ।
ঘটনাটি ঘটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের ৮১তম ওভারে। পোপ যখন রান নিচ্ছিলেন তখন তাঁর সামনে চলে আসেন ভারতীয় দলের তারকা পেসার। ফলে ধাক্কা লাগে দুই জনের মধ্যে। রান নিতে অসুবিধার মধ্যেও পড়েন ইংল্যান্ডের ব্যাটসম্যান। দৃশ্যতই পোপ বিরক্তি প্রকাশ করেন। কিন্তু সরকারিভাবে কোনও অভিযোগ পোপ বা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানাননি।

বুমরাহের বোলিংয়ের স্ট্রাইকার এন্ডে ছিলেন অলি পোপ। এই ব্রিটিশ বোলার বুমরাহের একটি ডেলিভারি মিস করেন এবং বলটা তাঁর প্যাডে এসে লাগে। এরপরই তিনি রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করেন। এরপর বুমরাহ আচমকা পোপের ক্রিজের মধ্যে এসে পড়েন। ফলে দুই জনের ধাক্কা লাগে। এখানেই শেষ নয় দুই জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।
ইংল্যান্ড দলের পক্ষ থেকে অভিযোগ না জানানো হলেও কিন্তু মাঠে থাকা দুই আম্পায়ারের বিষয়টি নজর এড়ায়নি। ফলে তাঁরাই তৃতীয় আম্পায়ার এবং ম্যাচ রেফারিকে জানান। এরপরই বুমরাহের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।আম্পায়ার মনে করেন, অলি পোপকে ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছিলেন বুমরাহ। এর পরেই আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুসারে ২.১২ ধারায় বুমরাহকে শাস্তি দেওয়া হয়।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বুমরাহকে একটি ডি-মেরিট পয়েন্ট (এক পয়েন্ট কেটে নেওয়া) দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে। এই সতর্কতা দু'বছরের জন্য জারি থাকবে। অর্থাত্, এই সময়কালের মধ্যে যদি একই অপরাধ করেন বুমরাহ তা হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে তাঁকে।'
দুই আম্পায়ারের বক্তব্যের ভিত্তিতে ভারতীয় দলের তারকা পেসারকে বিষয়টি জানানো হলে বুমরাহ নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়নি।উল্লেখ্য জাসপ্রিত বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মোট ৬ টি উইকেট সংগ্রহ করেন। কিন্তু ভারতের জয় আসেনি হায়দরাবাদ টেস্টে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে একটা মরিয়া লড়াই চালিয়ে চালিয়েছিলেন বুমরাহ, কিন্তু তাতেও দলের পরাজয় রোধ করতে পারেননি।












Click it and Unblock the Notifications