Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেলকে নিয়ে অস্বস্তি কাটল, টি ২০ বিশ্বকাপে ভারতের কোন বোলারদের চান পূজারা ও উথাপ্পা?

টি ২০ বিশ্বকাপ এবং তার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়ার আগে স্বস্তির খবর। জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল চোট সারিয়ে দলে কামব্যাক করতে চলেছেন। তবে রবীন্দ্র জাদেজার বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা নেই, হাঁটুর চোট এবং তারপর অপারেশন করিয়ে ছিটকে গিয়েছেন জাড্ডু। ভারতের দল ঘোষণা হতে পারে ১৫ বা ১৬ সেপ্টেম্বর।

ফিটনেস নিয়ে কাটল সংশয়

ফিটনেস নিয়ে কাটল সংশয়

বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে গতকাল বুমরাহ ও হর্ষলের ফিটনেস টেস্ট হয়েছে বলে দাবি করেছে ইনসাইডস্পোর্ট। বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফেরা এই দুই পেসারের ফিটনেস দেখে আশ্বস্ত হয়েছেন। জানা যাচ্ছে, হর্ষল ও বুমরাহকে রেখেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ এবং টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে আগে দেশের মাটিতে ৬টি টি ২০ আন্তর্জাতিকে বুমরাহ ও হর্ষলকে দেখেও নেবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা।

কম্বিনেশন নিয়ে জল্পনা

কম্বিনেশন নিয়ে জল্পনা

বিসিসিআই সূত্রে খবর, এশিয়া কাপের দলে থাকা ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার জায়গা নিশ্চিত। তবে টি ২০ বিশ্বকাপের দলে আবেশ খানের জায়গা ধরে রাখা কঠিন। এমনকী অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে মহম্মদ শামিকে বিশ্বকাপের দলে রাখার ভাবনাও ঘুরপাক খাচ্ছে। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী-সহ অনেকেই শামিকে খেলানোর দাবি তুলেছেন। তবে গত টি ২০ বিশ্বকাপের পর একটিও টি ২০ আন্তর্জাতিক না খেলা শামিকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা সেই বিষয়টি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টে ও নির্বাচকদের পরিকল্পনার উপরেই।

পূজারার পরামর্শ

পূজারার পরামর্শ

ইএসপিএন ক্রিনইনফোকে দেওয়া সাক্ষাৎকারে চেতেশ্বর পূজারা বলেছেন, ভুবনেশ্বর অসাধারণ দক্ষতাসম্পন্ন বোলার। টি ২০ বিশ্বকাপের দলে তাঁর থাকা নিয়ে কোনও সংশয় নেই। বিশেষ করে বিশ্বকাপ যখন অস্ট্রেলিয়ায় হচ্ছে। ভুবি প্রথম একাদশেও থাকবেন। অর্শদীপ সিংয়ের ভালো বোলিংয়ের কথা মাথায় রেখেও বলছি, ভুবনেশ্বর আফগানিস্তান ম্যাচে যেভাবে বল করেছেন তাতে পাওয়ারপ্লেতে তাঁকে দিয়ে তিন ওভার করানো যেতে পারে। ডেথ ওভারে বোলিংয়ের জন্য বুমরাহ ও হর্ষল থাকছেন। ভুবনেশ্বর কুমারের ওয়ার্কলোডের কথা ভেবে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে খেলিয়ে, যে ম্যাচের গুরুত্ব কম তাতে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেন পূজারা।

জোরে বোলারদের নিয়ে উথাপ্পা

জোরে বোলারদের নিয়ে উথাপ্পা

রবিন উথাপ্পা ক্রিনইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের টি ২০ বিশ্বকাপের দলে ভুবনেশ্বর, বুমরাহ ও হর্ষল ছাড়াও দীপক চাহার ও অর্শদীপ সিংকে রাখা হতে পারে। হার্দিককে ষষ্ঠ পেসার হিসেবে ভাবা যেতেই পারে। ভুবনেশ্বর কুমারকে পাওয়ারপ্লে-র প্রথম তিন ওভারে বল করিয়ে পরে মাঝের ওভারে বা শেষের দিকে এক ওভার করানোর পরামর্শ দেন উথাপ্পা। ডেথ ওভারে পূজারার মতো উথাপ্পাও চাইছেন বুমরাহ ও হর্ষলকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+