Jasprit Bumrah: আইসিসির খেতাব জিতে শৈশবের স্মৃতিতে ফিরে গেলেন বুমরাহ, শামি প্রসঙ্গে কী বললেন তারকা পেসার?

২০২৪ সালে সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ। গত রবিবার ভারত-পাকিস্তান মহারণের আগে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জয় শাহ। আইসিসির বর্ষরসেরা পুরস্কার হাতে পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানালেন বুমরাহ।

২০২৪ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। টেস্টে ৭১টি উইকেট পেয়েছেন। অন্যদিকে যেমন টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছিলেন। পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। এই পুরস্কার পাওয়ার পর শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছেন বুমরাহ।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বুমরাহ বলেছেন, এই পুরস্কার পেয়ে সত্যিই ভাল লাগছে. ছোটবেলায়, আমি আমার শৈশবের কিছু প্রিয় ক্রিকেটারদের(যারা আমার কাছে আইকন ছিলে) তাদের এই পুরস্কার জিততে দেখেছি। এই সম্মান আমি নিজে পেলাম। এই পুরস্কার আমার কাছে সব সময়ই বিশেষ।

একইসঙ্গে বুমরাহ বলেছেন, ২০২৪ সালে আমরা টি২০ বিশ্বকাপ জিতেছিলাম। তাই সব সময়ই আমার কাছে বিশেষ হয়ে থাকবে এই বছরটা। পাশাপাশি শেষ বছরটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অনেক টেস্ট ক্রিকেট খেলেছিলাম। ফলে অনেক অভিজ্ঞতা হয়েছিল। আমি খুব খুশি এই পুরস্কার পেয়ে আশা করছি আগামী দিনে আরও ভালো হবে।

চোট আঘাতের সমস্যা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে আবার স্বমহিমায় শামি। চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতীয় দলের তারকা পেসারকে ছন্দে পাওয়া গিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শামির নিয়েছেন ৫ উইকেট।

সতীর্থ শামি প্রসঙ্গে বুমরাহ বলেন, আমি শামির জন্য সত্যিই খুশি। শামি এতদিন ধরে চোটের সঙ্গে লড়াই করেছেন। এভাবে ফিরে আসার জন্য জেদ, অধ্যাবসায় লাগে। তবে শামি খুবই ইতিবাচক ছিলেন। তাঁর দক্ষতা নিয়ে কোনও রকম সন্দেহ নেই। তিনি যত বেশি খেলবেন, তত বেশি আত্মবিশ্বাস আরও ফিরে পাবেন এবং আশা করি, তিনি দলকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন.

চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে খেলতে পারছেন না বুমরাহ। অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ ম্যাচে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা পেসার এরপর থেকে জাতীয় দলের বাইরেই রয়েছেন তিনি।
দুবাইয়ে ভারত বনাম পাক ম্যাচের আগেই স্টেডিয়ামে পৌঁছেই বুমরাহ সরাসরি মাঠে পৌঁছে যান। সাদা বোতাম-ডাউন শার্ট পরে মাঠে দেখা গিয়েছিল বুমরাহকে। মাঠে উপস্থিত সতীর্থ হার্দিককে আলিঙ্গন করেন বুমরাহ। ২০২২ সালে টি২০ বিশ্বকাপেও বুমরাহ পিঠে চোটের কারণে খেলতে পারেননি। সেই চোট সারাতে অস্ত্রোপচারও করা হয়েছিল। এবারঔও আইসিসি ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+