টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে বুমরাহ, এগারো নম্বরে রাহানে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টে ভালো পারফর্ম্যান্স করার সুফল পেলেন বুমরাহ-রাহানে। ভারতীয় দুই ক্রিকেটার টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলিংও ব্যাটিংয়ে উন্নতি করলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টে ভালো পারফর্ম্যান্স করার সুফল পেলেন বুমরাহ-রাহানে। ভারতীয় দুই ক্রিকেটার টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলিংও ব্যাটিংয়ে উন্নতি করলেন।

টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে বুমরাহ

টেস্ট ব়্যাঙ্কিংয়ে নয় ধাপ উপরে উঠেছেন জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত। দ্বিতীয় ইনিংসে কেরিয়ারের অন্যতম সেরা স্পেলটি করেছেন। মাত্র ৭ রান খরচ করে ৫টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত। এই পারফর্ম্যান্সে ভর করেই টেস্ট বোলারদের মধ্যে ৭ নম্বরে উঠে এলেন বুমরাহ। সব মিলিয়ে ১১ টেস্ট খেলে বুমরাহের সংগ্রহ ৫৫ উইকেট। চার বার পাঁচ উইকেট পেয়েছেন জসপ্রীত।

একনজরে টেস্ট বোলারদের তালিকায় প্রথম দশ

১) প্যাট কামিন্স
২) কাগিসো রাবাদা
৩) জেমস অ্যান্ডারসন
৪) ভার্নন ফিল্যান্ডার
৫)ট্রেন্ট বোল্ট
৬) নীল ওয়েগনার
৭)জসপ্রীত বুমরাহ
৮)কেমার রোচ
৯) মহম্মদ আব্বাস
১০)রবীন্দ্র জাদেজা

ব্যাটসম্যানদের তালিকায় ১১ নম্বরে রাহানে

ক্যারিবিয়ান সফরের অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে ৮১ ও ১০২ রান! রাহানের এই রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছে ভারত। দুই ইনিংসে ভালো ব্যাটিং করায় ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন অজিঙ্ক। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১১ নম্বরে উঠে এলেন ভারতের সহঅধিনায়ক। ভারতীয়দের মধ্যে ১ নম্বরে বিরাট কোহলি ও ৪ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+