ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়ক কি তবে এই ক্রিকেটার, কী বলছেন রোহিত

ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়ক কী তবে এই ক্রিকেটার, কী বলছেন রোহিত

গত বছর অ্যাসেজের আগে প্যাট কামিন্সকে অধিনায়ক করে গোটা ক্রিকেট সার্কিটকে চমক দিয়েছে অস্ট্রেলিয়া। আধুনিক ক্রিকেটে প্রথমসারির দেশগুলির অধিনায়কের ভূমিকায় দেখা যায় মূলত ব্যাটসম্যানদেরই কিন্তু কামিন্সকে অস্ট্রেলিয়ার মতো দেশ অধিনায়ক নিযুক্ত করে অতীতে দিনের স্মৃতি ফিরেয় আনার বার্তা দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি তারা ফের প্রমাণ করেছে এক জন বোলারও দক্ষ অধিনায়ক হতে পারেন।

ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়ক কী তবে এই ক্রিকেটার, কী বলছেন রোহিত

কামিন্সের নেতৃত্বে ৪-০ ব্যবধানে ইংল্যান্ডকে সিরিজে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। পেসারদের অধিনায়ক করার চল আজ থেকে ২৫-৩০ ভালমতো প্রচলিত ছিল। মূলত পাকিস্তান-ই অধিনায়কত্বের জন্য বোলারদের উপর ভরসা রেখেছে বারবার। ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস সফল ভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে এই দায়িত্ব সামলেছিলেন রিচি বেনদ। ওয়েস্ট ইন্ডিজের কার্টনি ওয়ালস অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ আফ্রিকার শন পোলাক, ইংল্যান্ডের বব উইলস, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিত্তোরি নিজেদের দেশের নেতৃত্বের ভার সামলেছেন। কপিল দেবের নেতৃত্বে ঐতিহাসিক ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল ভারত। যদিও কপিল ছিলেন বোলিং অলরাউন্ডার। তবে, অলরাউন্ডার হলেও তাঁর বোলিং-এর জন্যই খ্যাতি বিশ্বজুড়ে।

ফলে জসপ্রীত বুমরাকে যখন ভারতীয় দলের নতুন সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয় তখনই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে যে বুমরাহকে কি তবে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবছে ভারত?

সহ অধিনায়ক হিসেবে বুমরাহের প্রতি সমর্থন রয়েছেন রোহিতের। বুমরার নেতৃত্বগুণের প্রশংসা করে তিনি বলেছেন, "সত্যি বলতে এটা বড় বিষয় নয় যে এক জন বোলার নাকি এক জন ব্যাটসম্যান সহ অধিনায়ক। এখানে মানসিকতা হল বড় বিষয়। জসপ্রীত বুমরা খেলাটা বেশ ভাল মতো বোঝে এবং আমি ওকে কাছ থেকে দেখেছি। নেতৃত্বের দায়িত্ব নেওয়ার জন্য এটাই ওর জন্য সঠিক পদক্ষেপ। নিজের খেলাকে অন্য স্তরে নিয়ে গিয়েছে জসপ্রীত এবং আমি নিশ্চিত এই ধারাবাহিকতাকেই ধরে রাখবে ও। সহ অধিনায়কের দায়িত্ব ওকে আরও বেশি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সাহস যোগাবে, আমি কাছ থেকে ওকে দেখেছি এবং অনেক কথা হয় ওর সঙ্গে। ওকে এই দায়িত্বে (সহ-অধিনায়কের) পেয়ে আমি খুশি।" রোহিতের উপর শুধু ভারতের দলকে নেতৃত্ব দেওয়ারই দায়িত্ব নেই, ভবিষ্যতের জন্য অধিনায়ক তৈরির করার দায়িত্বও রয়েছে হিট-ম্যানের উপর। রোহিত বলেছেন, "কে এল রাহুলের, জসপ্রীত বুমরাহের বা ঋষভ পন্থ- এই তিন জনেরই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনেক বড় ভূমিকা রয়েছে। ওরা নেতৃত্ব করার জন্য অন্যতম দাবিদারও বটে। প্রত্যেকেই পরিণত ক্রিকেটার কিন্তু এখন প্রয়োজন কঠিন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা অর্জন করা। আমি যদি এটা (নতুন অধিনায়ক) তৈরি করতে পারি তা হলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমরা প্রত্যেকেই এই পদ্ধতির মধ্যে দিয়ে এসেছে। আমাদেরও কেউ তৈরি করেছিল।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+