Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার, পঞ্চম ভারতীয় হিসেবে জিতলেন পুরস্কার

Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন আগেই। এবার জিতে নিলেন আইসিসির বিচারে ২০২৪ সালে সেরা ক্রিকেটারের পুরস্কার।

পঞ্চম ভারতীয় হিসেবে তিনি এই পুরস্কার জিতলেন। এই পুরস্কারের জন্য তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন ট্রাভিস হেড, জো রুট ও হ্যারি ব্রুক।

Jasprit Bumrah

ভারতকে টি২০ বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। গত বছর ২১টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ৮৬টি উইকেট পেয়েছিলেন। ১৩টি টেস্টে তুলে নেন ৭১টি উইকেট। টি২০ আন্তর্জাতিকে বুমরাহর ঝুলিতে গিয়েছিল ১৫টি উইকেট। টি২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরার পুরস্কারও পান বুমরাহ।

জসপ্রীত বুমরাহ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়ে ছুঁলেন চার ভারতীয় ক্রিকেটারের নজির। ২০০৪ সাল প্রথমবার আইসিসির বিচারে বর্ষসেরা হন রাহুল দ্রাবিড়। ২০১০ সালে সচিন তেন্ডুলকর, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন এবং ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি আইসিসির বর্ষসেরা হন। বুমরাহ জিতলেন ২০২৪ সালের জন্য।

এই মুহূর্তে টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার বুমরাহ। তিনি ২০২৪ সালে টেস্টে আইসিসির বিচারে বর্ষসেরা হয়েছেন। ভারতের সহ অধিনায়ক বুমরাহ রোহিত শর্মার অনুপস্থিতিতে গত বছর পারথ টেস্টে ভারতকে নেতৃত্ব দেন। সেই টেস্টে ভারত জিতেছিল। ভারতের হয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটিও বুমরাহ ছিনিয়ে নিয়েছেন অশ্বিনের থেকে।

বুমরাহ বলেন, স্যর গারফিল্ড সোবার্সের নামাঙ্কিত বর্ষসেরা পুরস্কার পেয়ে খুব খুশি ও সম্মানিত। টি২০ বিশ্বকাপ জয়-সহ নানাভাবে গত বছরটি স্মরণীয় হয়ে থেকেছে। এই স্মৃতি আমার হৃদয়ে অটুট, আজীবন মনে রাখব। ছোটবেলায় আমার হিরোদের এই পুরস্কার জিততে দেখেছি। এবার তা আমি পাওয়ায় খুবই ভালো লাগছে।

২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০০৫ সালে জ্যাক কালিস ও অ্যান্ড্রু ফ্লিন্টফ, ২০০৬ ও ২০০৭ সালে রিকি পন্টিং, ২০০৮ সালে শিবনারায়ণ চন্দ্রপল, ২০০৯ সালে মিচেল জনসন, ২০১০ সালে সচিন তেন্ডুলকর, ২০১১ সালে জনাথন ট্রট আইসিসির বর্ষসেরা হন।

২০১২ সালে কুমার সঙ্গকারা, ২০১৩ সালে মাইকেল ক্লার্ক, ২০১৪ সালে মিচেল জনসন, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন, ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি, ২০১৯ সালে বেন স্টোকস, ২০২১ সালে শাহিন শাহ আফ্রিদি, ২০২২ সালে বাবর আজম, ২০২৩ সালে প্যাট কামিন্স আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার হন। সেই তালিকায় নাম জুড়ল বুমরাহর। মহিলাদের বিভাগে বর্ষসেরা হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+