Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jasprit Bumrah: কোল্ডপ্লে-র অনুষ্ঠানে বুমরাহ গীতি, ভারতীয় তারকা পেসারের বন্দনায় ক্রিস মার্টিন, দেখুন ভিডিও

চোটের কারণে ক্রিকেট থেকে দূরে আছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকলেও তাঁর খেলা নিয়ে নানা আশঙ্কার কথা শোনা যাচ্ছে। এরইমধ্যে একটি বিখ্যাত সংগীত অনুষ্ঠানে সামিল হলেন ভারতীয় তারকা পেসার।

রবিবার আহমেদাবাদে কোল্ডপ্লে-র অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিখ্যাত শিল্পী ক্রিস মার্টিন। এই অনুষ্ঠানে বুমরাহের জন্য গান গাইলেন কোল্ডপ্লে ব্যান্ডের মূল গায়ক ক্রিস মার্টিন। বুমরাহকে বিশ্বের সেরা বোলার হিসেবেও উল্লেখ করেন ক্রিস মার্টিন। এই অনুষ্ঠানে বুমরাহের খেলা ঝলক দেখানো হয়। গোটা দর্শকদের জায়গা থেকে গোটা বিষষটি উপভোগ করলেন বুমরাহ।

এরক আগে মুম্বইয়ে কোল্ড প্লে ব্যন্ডের অনুষ্ঠানে বুমরাহের নাম নেওয়া হয়েছিল। এবার নিজের শহর আহমেদাবাদে কোল্ড প্লে ব্যান্ডের অনুষ্ঠানে সাক্ষী থাকলেন ভারতীয় তারকা পেসার। মঞ্চ থেকে ক্রিস মার্টিন বলেন, বুমরাহ আমার ভাই, সেরা বোলার বিশ্বের। তিনি যখন ইংল্যান্ডের উইকেট নেন তখন আমার ভালো লাগে না। সেই সময় হাসি মুখে দেখা গেল বুমরাহকে। এরপর ক্রিস মার্টিন গেয়ে উঠলেন, জসপ্রীত বুমরাহ, মাই বিউটিফুল ব্রাদার। দ্য বেস্ট বোলার ইন দ্য হোল অফ ক্রিকেট।


সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। । চোট কি খুব গুরুতর? রোহিত বা আগারকর দল ঘোষণার সময় বলেছেন বুমারাহের ফিটনেস নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। ২ ফেব্রুয়ারি চোটের জায়গায় স্ক্যান করা হতে পারে বুমরাহের। তখনই স্পষ্ট হবে তাঁর অবস্থা কতটা ভালো বা মন্দ।

বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। শামি না থাকায় বুমরাহই একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনেক বেশি চাপ নিতে হয়েছে হয়েছে। পারথে ৩২, অ্যাডিলেড ২৪, ব্রিসবেনে ৩৪, মেলবোর্নে ৫৩.২, সিডনিতে ১০ ওভার বল করেছেন বুমরাহ। সব মিলিয়ে চলতি সিরিজে বল করেছেন ১৫৩ ওভার।

২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তানই প্রথম ম্যাচ খেলবে। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। আপাতত তার আগে ইংল্যান্জের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ আছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+