অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নাও খেলতে পারেন বুমরাহ ও শামি! জেনে নিন কারণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নাও খেলতে পারেন বুমরাহ ও শামি! জেনে নিন কারণ

টেস্ট সিরিজকে প্রাধান্য দিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নাও নামতে পারেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। চোটগ্রস্ত ইশান্ত শর্মার অভাব পূরণ করতে এই দুই বোলারকে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নাও খেলতে পারেন বুমরাহ ও শামি! জেনে নিন কারণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দিয়ে সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিজ। চলবে ২ নভেম্বর পর্যন্ত। ৪ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। ৬ এবং ৮ ডিসেম্বর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ চলার সময়ই বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি ম্যাচ চলবে ড্রুমোইনে ওভালে। টেস্ট সিরিজের প্রস্তুতির কথা মাথায় রেখে তিন দিনের অনুশীলন ম্যাচে খেলবেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে তাঁদের নাও দেখা যেতে পারে।

২০১৮-১৯ মরসুমের বর্ডার-গাভাসকর ট্রফিতে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারহীন অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ওই সিরিজে ২১টি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ১৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। স্মিথ এবং ওয়ার্নারের অন্তর্ভূক্তিতে এবারের অজি দল যে ২০১৮-এর থেকে শক্তিশালী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে ইশান্ত শর্মার অবর্তমানে বুমরাহ এবং শামিকে যে এবারও গুরুদায়িত্ব নিতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতাই ভারতীয় ক্রিকেট দলের প্রধান লক্ষ্য। ফলে ইতিমধ্যেই সব ফেলে লাল বলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ১৭ ডিসেম্বর দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। অ্যাডিলেড ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দিন-রাতের টেস্ট দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+