টেস্ট খেলার স্বপ্ন বহুদিন ধরেই দেখতেন জসপ্রীত বুমরা
টেস্ট খেলার স্বপ্ন বহুদিন ধরেই দেখতেন জসপ্রীত বুমরা
২০ ওভারের ক্রিকেটে প্রথম নজরে আসা। তারপর একদিনের ক্রিকেটে নিজের জাত চেনান মিস্ট্রিম্যান জসপ্রীত বুমরা। ধীরে ধীরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নিজেকে অপরিহার্য করে তোলেন গুজরাত তনয়। বর্তমানে তাবড় ব্যাটসম্যানের কাছে ত্রাসের কারণ বুমরার অবাধ বিচরণ শুরু টেস্টেও।

গত বছরের জানুয়ারিতেই ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট খেলা শুরু করেন বুমরা। এক বছরেই দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫০ উইকেটের মালিক হন ২৫ বছরের ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যাটট্রিক করে এখন তিনি নতুন নজিরের মালিক। ১২টি টেস্টে ৬২ উইকেট নেওয়া বুমরা লাল বলের ক্রিকেটে যে ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে, তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন প্রত্যেকে।
সেই জসপ্রীত বুমরা যে টেস্ট খেলার জন্য মুখিয়ে ছিলেন, তা তিনি নিজেই জানেলেন। অকপটে স্বীকার করলেন, শুধু টি-টোয়েন্টি, ওয়ান ডে খেলতে চাননি তিনি। ভারতের হয়ে টেস্ট খেলার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন বুমরা। সাদা বলে খেলার আনন্দ অন্যরকম। তবে টেস্ট খেলার মতো সন্তুষ্টি অন্য কিছুতে নেই বলেও মনে করেন বুমরা। তিনি বরাবারই টেস্ট ক্রিকেটার হতে চেয়েছেন বলেও স্বীকার করেছেন জসপ্রীত বুমরা।












Click it and Unblock the Notifications