IPL 2022: আইপিএল শুরুর আগেই বিশাল বড় ধাক্কা গুজরাতের শিবিরে
আইপিএল শুরুর আগেই বিশাল বড় ধাক্কা গুজরাতের শিবিরে
আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা গুজরাত টাইটানসের শিবিরে। জৈব সুরক্ষা বলয়ে লগাতার থাকার ফলে ক্লান্তি থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার। নূন্যতম ক্রয় মূল্য ২ কোটি টাকায় রয়কে সদ্য সমাপ্ত আইপিএল-এর মেগা নিলাম থেকে দলে নিয়েছিল আইপিএল-এর নয়া ফ্রাঞ্চাইজি।

বেঙ্গালুরুতে আয়োজিত পঞ্চদশ আইপিএল-এর মেগা নিলামে রয়ের উপর কোনও দলই বাজি ধরেনি। একমাত্র গুজরাতই তাঁকে পাওয়ার জন্য বিড করেছিল। জেসন রয়ের মতো ব্যাটসম্যান যে কোনও দলের কাছে সম্পদ বিশেষ করে টি-২০ ফরম্যাটে। ফলে বেস প্রাইসে তাঁকে পেয়ে যাওয়ায় লাভ দায়ক ছিল এই ডিল। তবে, ইংলিশ ওপেনার আইপিএল থেকে সরে দাঁড়ানোয় সমস্যায় পড়তে হবে সিভিসি ক্যাপিটলসের মালিকানাধিন নতুন ফ্রাঞ্চাইজিটিকে।
আসন্ন আইপিএল-এ যে দু'টি নতুন ফ্রাঞ্চাইজি অংশ নেবে তার মধ্যে একটি গুজরাত। ড্রাফ্টিং-এ হার্দিক পান্ডিয়াকে তারা দলে নিয়েছে। আসন্ন আইপিএল-এর অধিনায়কও নির্বাচিত করা হয়েছে জুনিয়র পান্ডিয়াকে। কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামে শুভমন গিলকে রিটেন না করার ফলে ফ্রি এজেন্ট হিসেবে মার্কেটে থাকা গিলকেও ড্রাফ্টিং-এ তুবে নেয় আহমেদাবাদের দলটি। রশিদ খানকেও ড্রাফ্টিং-এ দলে নিয়েছে গুজরাত।
আইপিএল-এ নিলামের আগে পাকিস্তান সুপার লিগে অংশ নিয়েছিলেন রয়। পিএসএল-এ একটি শতরানও করেছেন তিনি। এ বারের পাকিস্তান সুপার লিগে মাত্র পাঁচ ম্যাচ খেললেও কুয়েতা গ্ল্যাডিয়েটর্স-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন জেসন রয়। গত বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল-এ খেলেছিলেন রয়। বিধ্বংসী ওপেনারের পরিবর্তনের নাম এখনও ঘোষণা করেনি গুজরাতের ফ্রাঞ্চাইজি। এই দলে ম্যাথু ওয়েড রয়েছেন। তিনিও ইনিংস ওপেন করতে পারেন।












Click it and Unblock the Notifications