আম্পায়ারকে ধাক্কা দিয়ে বিশ্বকাপের কমিডি মুহূর্ত উপহার রয়ের
ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন, তাঁর ১৫৩ রানের ইনিংসে ভর করেই চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর ৩৮৬রান তুলেছে ইংল্যান্ড।
ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন, তাঁর ১৫৩ রানের ইনিংসে ভর করেই চলতি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর ৩৮৬রান তুলেছে ইংল্যান্ড। দেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান মেকারের খাতায়ও নাম তুলে ফেলছেন তিনি।
যার নামে ভুরিভুরি এত প্রশংসা তিনি ইংরেজদের ডানহাতি ব্যাটসম্যান জেনস রয়। শনিবার ব্যাটিং তান্ডবের পাশাপাশি আরও একটি কারণে এবার শিরোনামে ব্রিটিশদের বিধ্বংসী ওপেনার।
An unusual way to celebrate 100 for Jason Roy! We're glad umpire Joel Wilson is on his feet again and smiling! 😅 #CWC19 | #ENGvBAN pic.twitter.com/pCAvhzc1Px
— Cricket World Cup (@cricketworldcup) June 8, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>রানের ফুলঝুরি ঝরানোর পাশাপাশি বিশ্বকাপে কমিক মুহূর্ত উপহার দিলেন রয়। কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে ৯২ বলে শতরান পূর্ণ করেন রয়। আর শতরানের মুহূর্ত ঘিরে রয়েছে মজার ঘটনা। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ২৭ তম ওভারের পঞ্চম বলে ডিপ স্কোয়ার লেগে বল ঠেলে দেন রয়। ফিল্ডার মিসফিল্ড করলে, সিঙ্গলস নেন জেসন। সেসময়ই ফিল্ডারের দিকে লক্ষ্য রাখতে গিয়ে ভুল করে বোলিং এন্ডের আম্পায়ার জোয়েল উইলসনকে গিয়ে ধাক্কা মেরে বসেন রয়। রয়ের কাছে ধাক্কা খেয়ে একেবারে মাটিতে আছড়ে পড়েন উইলসন।
ICYMI, watch the rather dramatic moment when Jason Roy brought up his maiden World Cup 💯 and got this reaction from his team-mates (and everybody else!)
📹➡️ https://t.co/wq2UXBRWJ7 pic.twitter.com/9onkEPeNzl
— Cricket World Cup (@cricketworldcup) June 8, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ইংলিশ ওপেনারের মজার মুহূর্ত দেখে ড্রেসিংরুমে কোচ-সতীর্থরাও হাসি চেপে রাখতে পারেননি। রয়ের শতরান সেলিব্রেশনের পরিবর্তে আম্পায়ারকে ধাক্কা মারার মুহূর্ত নিয়ে হাসাহাসি শুরু করে দেন স্টোকস-মর্গ্যানরা।
প্রসঙ্গত রয়ের ১৫৩ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশকে ৩৮৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ড। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে টাইগারদের ইনিংস শেষ হয় ২৮০ রানে। ইংল্যান্ড ম্যাচ জেতে ১০৬ রানে।
[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]
Click it and Unblock the Notifications