IPL 2021: পচা শামুকে পা কাটল রাজস্থান রয়্যালসের! রয়-কেনদের দাপটে দ্বিতীয় জয় পেল সানরাইজার্স
আইপিএলের পয়েন্ট তালিকার চারে উঠে আসার সুযোগ হারাল রাজস্থান রয়্যালস। দুবাইয়ে পচা শামুকে পা কাটল সঞ্জু স্যামসনের দলের। সানরাইজার্সকে উইকেটে হারিয়ে চলতি আইপিএলের দ্বিতীয় জয় ছিনিয়ে নিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। আজকের পর পয়েন্ট তালিকায় কোনও ওঠানামা নেই। কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স রয়েছেন চার থেকে সাত অবধি, সব দলের পয়েন্ট ৮।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
🙌🙌🙌#SRHvRR #VIVOIPL https://t.co/TN3tS5tx56 pic.twitter.com/ZiKBBT1MuW
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
সানরাইজার্সের আইপিএলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই। তবে তাদের হাল্কাভাবে নিলে অনেক দলের পক্ষেই যে শেষ চারে ওঠার লড়াই কঠিন হয়ে যাবে তা দেখিয়ে দিল কেন উইলিয়ামসনের দল। ডেভিড ওয়ার্নার খারাপ ফর্মে ছিলেন। তাঁকে এদিন বাদ দেয় সানরাইজার্স। তিনি বাদ পড়ায় মাঠমুখোও হননি। তাঁর পরিবর্ত হিসেবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। তিনিই দলের সর্বাধিক রান করলেন এদিন। ৪২ বলে ৬০ রানের ইনিংস টি ২০ বিশ্বকাপের আগে স্বস্তি দেবে ইংল্যান্ডকে। উইনিং শট নিয়ে অপরাজিত অর্ধশতরানের সুবাদে দলকে দ্বিতীয় জয় এনে দিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক উইলিয়ামসন এদিন আইপিএলে অধিনায়কোচিত ইনিংস খেললেন, যাতে রয়েছে পাঁচটি চার ও একটি ছয়।
That's that from Match 40.#SRH win by 7 wickets.
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
FIFTY for the Skipper and their second win in #VIVOIPL 2021.
Scorecard - https://t.co/3wrjO70JvR #SRHvRR #VIVOIPL pic.twitter.com/P5GCVzGKe6
পাওয়ারপ্লেতে ঋদ্ধিমান সাহার ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। ঋদ্ধি ও জেসন রয় ৫ ওভারে ৫৭ রান তুলে ফেলেন। মহীপাল লমরের বলে স্টাম্প আউট হন ঋদ্ধিমান, তিনি ১১ বলে ১৮ রান করেন দুটি চার ও একটি ছয়ের সাহায্যে। এরপর কেন উইলিয়ামসন ও জেসন রয়ের জুটিতেও ওঠে ৫৭ রান। ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে সর্বাধিক ৬০ করে চেতন সাকারিয়ার শিকার হয়ে জেসন ফেরেন ১২ ওভারে দলের ১১৪ রানের মাথায়। ১৩ ওভারের শেষ বলে প্রিয়ম গর্গ মুস্তাফিজুর রহমানের বলে কট অ্যান্ড বোল্ড হন। প্রথম বলেই তিনি আউট হন। এরপর অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে দলকে ৯ বল বাকি থাকতেই দলকে পাঁচ ম্য়াচ পর জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কেন উইলিয়ামসন। আইপিএলের নিজেদের চতুর্থ ম্যাচে ২১ এপ্রিল পাঞ্জাব কিংসকে হারিয়েছিল সানরাইজার্স। কেনের নেতৃত্বে সানরাইজার্স অবশ্য এদিন নিজেদের দশম ম্যাচে প্রথম জয় পেল। বেশ কিছু তরুণ ক্রিকেটারকে দলে নেওয়াতেই অন্য চেহারায় অরেঞ্জ ব্রিগেডকে পাওয়া গেল বলে মনে করছেন সুনীল গাভাসকর-সহ বিশেষজ্ঞরা।
Mahipal Lomror gets the breakthrough!
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
A fine partnership between Jason Roy and Saha comes to an end.
Live - https://t.co/3wrjO70JvR #SRHvRR #VIVOIPL pic.twitter.com/IO7c9HqPJI
রাজস্থান রয়্যালস ইনিংসের শেষ দুই ওভারই ম্যাচে ফারাক গড়ে দিল মনে করছেন বিশেষজ্ঞরা। সঞ্জু স্যামসনও বলেছেন আরও ১০-২০ রান বেশি তোলা উচিত ছিল। ব্যাটিং ও বোলিং বিভাগে উন্নতি করে দলের খেলার মান আরও উন্নত করাকেই শেষ চারে যোগ্যতা অর্জনের ফ্যাক্টর মানছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। এবারের আইপিএলে অধিনায়ক হিসেবে প্রথম জয় পেয়ে স্বস্তি পেলেন কেন উইলিয়ামসন। তবে তিনি স্বীকার করেছেন এরপর চেন্নাই সুপার কিংসকে হারানো কঠিন। তবু তাঁর দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ম্যাচের সেরা জেসন রয় এবারের আইপিএলে প্রথম নেমেই সাফল্য পাওয়ায় খুশি। তিনিও প্রশংসা করেছেন ঋদ্ধির। বলেছেন, সাহা যেভাবে খেলছিলেন তাতে অনেক রিল্যাক্স হয়ে খেলতে পেরেছি।












Click it and Unblock the Notifications