ভিডিও: অবিশ্বাস্য! চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস তৈরি করলেন জেসন হোল্ডার

ভিডিও: অবিশ্বাস্য! চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস তৈরি করলেন জেসন হোল্ডার

ঘরের মাঠে টি-২০ সিরিজের নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজের কেনসিংটন ওভালে ইংল্যান্ড'কে বিধ্বস্ত করার নায়ক প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

ভিডিও: অবিশ্বাস্য! চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস তৈরি করলেন জেসন হোল্ডার

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২০ রান, আধুনিক ক্রিকেটে যা একেবারেই অসম্ভব নয়। কিন্তু হোল্ডারের দুর্ধর্ষ্য স্পেল ইংরেজদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে জয় এনে দিল ৩-২ ব্যবধানে। শেষ ওভারে হ্যাটট্রিক সহ পর পর চার বলে চারটি উইকেট তুলে নেন হোল্ডার। এই প্রথম টি-২০ ক্রিকেটে এক ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহ করলেন হোল্ডার। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করে ইতিহাস তৈরি করেলেন হোল্ডার।

প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করেন আনিসা মহম্মদ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

পর পর চার বলে চার উইকেট নিয়ে রেকর্ড বুকে জায়গা করে নেওয়া হোল্ডারের শিকার হয়েছেন ক্রিস জর্ডান, স্যাম বিলিং, আদিল রশিদ এবং সাকিব মাহমুদ।

২-২ সমতায় দাঁড়িয়ে থাকা সিরিজের নির্ণায়ক টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রেন্ডন কিং ৩৪, কাইল মায়ের্স ৩১, রোমারিও শেফার্ড ৬, নিকোলাস পুরান ২১, কায়রন পোলার্ড অপরাজিত ৪১ ও রোভম্যান পাওয়েল অপরাজিত ৩৫ রান করেন। ইংল্যান্ডের হয়ে দু'টি করে উইকেট নেন আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জেমস ভিন্স এবং স্যাম বিলিংস ছাড়া কোনও ইংরেজ ব্যাটসম্যান-ই বাড় রান পাননি এই ম্যাচে। ভিন্সের ব্যাট থেকে আসে ৫৫ রান এবং বিলিংস করেন ৪১ রান। ফর্মে থাকা টম ব্যান্টন করেন ১৬ রান এবং অধিনায়ক মইন আলির ব্যাট থেকে আসে ১৪ রান। এই চার ব্যাটসম্যান ছাড়া ইংল্যান্ডের কেউই এ দিন দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

পাঁচ ম্যাচের সিরিজে ব্যাট হাতে খুব বেশি সাফল্য না এলেও বল হাতে ১৫ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার। ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পাশাপাশি সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

টি-২০ ক্রিকেটে প্রথমবার চার বলে চার উইকেট সংগ্রহ করেছিলেন রশিদ খান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন রশিদ। দ্বিতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন লসিথ মালিঙ্গা। তৃতীয় বোলার হিসেবে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পহার গত বছর নেদরল্যান্ডসের বিরুদ্ধে চার বলে চার উইকেট নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+