'৫ উইকেট না নিলে আইপিএলে পাওয়া ঘড়ি ফেরত পাবে না', তারপর কী করলেন বেহরেনডর্ফ?
'৫ উইকেট না নিলে আইপিএলে পাওয়া ঘড়ি ফেরত পাবে না।' লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে এ কথাই জেসন বেহরেনডর্ফকে বলেছিলেন বেন কাটিং।
'৫ উইকেট না নিলে আইপিএলে পাওয়া ঘড়ি ফেরত পাবে না।'
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে এ কথাই জেসন বেহরেনডর্ফকে বলেছিলেন বেন কাটিং। মুম্বই ইন্ডিয়ন্স ও জাতীয় দলের সতীর্থের দেওয়া চ্যালেঞ্জ যে তিনি কতটা গম্ভীর ভাবে নিয়েছিলেন অজি পেসার, তা প্রমাণ হয় ম্যাচে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক ৫ উইকেটই নিয়ে শুধু ম্যাচই জেতাননি, বেন কাটিংয়ের কাছ থেকে সেই ঘড়িয়ে নিয়েও নেন জেসন বেহরেনডর্ফ।

এবছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল খেলা জেসন বেহরেনডর্ফ ওই টুর্নামেন্টের একটি ম্যাচে ভালো খেলার পুরস্কার হিসেবে একটি দামি ঘড়ি পেয়েছিলেন। কোনও কারণে ঘড়িটি তাঁর মুম্বই ইন্ডিয়ান্স তথা জাতীয় দলের সতীর্থ বেন কাটিংকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার। সেই ঘড়িকে বাজি ধরেই ইংল্যান্ড ম্যাচে ৫ উইকেট নেওয়ার জন্য বেহরেনডর্ফের কাছে আব্দার করেন কাটিং। হোয়াটস অ্যাপে বেহরেনডর্ফ ও কাটিংয়ের মধ্যে এ সংক্রান্ত মজাদার কথোপকথনের স্ক্রিন শট টুইটারে পোস্ট করেছেন তাঁদের মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ তথা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার মিচেল ম্যাকলেনাঘান।

উল্লেখ্য, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার জার্সিতে বল করেন জেসন বেহরেনডর্ফ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ উইকেট নিলেও, লর্ডসে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে কার্যত একাই শুয়ে দেন জেসন। তাঁর এই বোলিং পারফরম্যান্স নিয়ে আলোচনা সর্বত্র।

When @Cuttsy31 has your @IPL winning watch.... what a response from @JDorff5 🤣🤣🤣Hoooowwww Goooodd 🏄♂️🏄♂️🏄♂️ @cricketworldcup #groupchatonpoint #ENGvsAUS pic.twitter.com/yWxhR72s4u
— Mitchell McClenaghan (@Mitch_Savage) June 25, 2019

Click it and Unblock the Notifications