Hardik Pandya: নতাশা অতীত, ব্রিটিশ তারকার সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন হার্দিক? চর্চায় নেট দুনিয়া
ক্রিকেটে দুনিয়ায় হার্দিক পাণ্ডিয়া মানেই বর্ণময় চরিত্র। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খবরের শিরোনামে থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ আগেই ঘটেছে। সেই কথা জানিয়েও দিয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। নাতাশার অধ্যায়ের পর এবার নতুন সম্পর্কে জড়ালেন হার্দিক? পাণ্ডিয়ার নতুন সম্পর্ক নিয়ে ফের উত্তাল নেট দুনিয়া।
ক্রিকেট থেকে কিছুটা দূরেই বর্তমানে আছেন হার্দিক। নিজের মতো করে সময় কাটাচ্ছেন। কিন্তু তাঁর সম্পর্ক নিয়ে নেট দুনিয়ায় চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে জসমিন ওয়ালিয়া-র সঙ্গে ডেট করছেন হার্দিক। জসমিন ওয়ালিয়া-র সঙ্গে হার্দিকের প্রেমের খবরও প্রচারিত হচ্ছে। তাঁর সঙ্গে নাকি বেশ মাখোমাখো রসায়ন জমেছে ভারতীয় ক্রিকেটারের।

ব্রিটিশ টিভি সিরিজ, দ্য ওনলি ওয়ে ইজ এসেক্স থেকে প্রথম স্বীকৃতিলাভ করেন জসমিন, এরপর থেকে ক্রমশই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র। তিনি ২০১০ সালে সালে এই শো-তে কাজ শুরু করেছিলেন এবং দ্রুত জনপ্রিয়তা পান।
২০১২ সালের আগে পর্যন্ত তাঁকে মুখ্য চরিত্রে দেখা যেত না, কিন্তু ২০১২ সাল থেকেই লিড রোল পেতে শুরু করেন। ৬.৪ লাখ বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার এবং প্রায় ৫.৭ লাখ ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে তাঁর।, জেসমিন বিখ্যাত তাঁর অবিশ্বাস্য সঙ্গীত প্রতিভার জন্য। এহেন জসমিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হার্দিক, এমনই চর্চা চলছে।
চলতি বছর টি২০ বিশ্বকাপে নজর কেড়েছেন হার্দিক। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়েছেন তিনি। শেষ ওভারেও বল করেছেন পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরে চোখের জল চেপে রাখতে পারেননি। পরে দেশে ফিরে উল্লাস করেছেন সতীর্থদের সঙ্গে।
২০২০ সালে বিয়ে করেন নাতাশা স্ট্যানকোভিচকে, যিনি বর্তমানে হার্দিক পান্ডিয়ার থেকে বিচ্ছেদের পরে তাঁর নিজের দেশ সার্বিয়াতে ফিরে গিয়েছেন, ২০২০ সালের মে মাসে ভারতীয় অলরাউন্ডারকে বিয়ে করেছিলেন।
২০২৪ সালের জুলাইয়ে, তাঁরা দুজনেই তাদের বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। তারা উভয়ই একটি যৌথ বিবৃতি জারি করে বলেছে যে এটি তাদের উভয়ের জন্য একটি 'কঠিন সিদ্ধান্ত' এবং একসঙ্গে তাঁদের ছেলে অগস্ত্যের যত্ন নেবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি স্টোরিতে দেন নাতাশা। সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এয়ারপোর্ট লুকে বেশ নজর করেছেন তিনি। সঙ্গে রয়েছে বেশ কিছু বড় লাগেজও। এই ছবি স্টোরিতে দিয়েই পরে গিয়েছে হইচই। অনুরাগীরা মনে করছেন হয়ত এবার ভারতে আসছেন নাতাশা।












Click it and Unblock the Notifications