ভারত সমরের আগে এক হাজারি ক্লাবে বিধ্বংসী অ্যান্ডারসন, কী বলছে পরিসংখ্যান

ভারত সমরের আগে বিধ্বংসী মেজাজে অ্যান্ডারসনের তালু ছুঁল চার অঙ্ক, কী বলছে পরিসংখ্যান

আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে বিধ্বংসী মেজাজে বোলিং করে জো রুটদের আশ্বস্ত হওয়ার সুযোগ দিলেন জেমস অ্যান্ডারসন। একই সঙ্গে এক অনন্য রেকর্ডের মালিক হলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। পৌঁছে গেলেন চার অঙ্কে। বিস্তারিত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

অ্যান্ডারসনের ৭ উইকেট

অ্যান্ডারসনের ৭ উইকেট

ম্যাঞ্চেস্টারে চলতে থাকা কাউন্টি চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে কেনটের বিরুদ্ধে খেলতে নেমেছিল ল্যাঙ্কাশায়ার। জ্যাক ক্রাউলি, জো ড্যানলি সম্বৃদ্ধ কেনটের শক্তিশালী ব্যাটিং বিভাগ প্রথম ইনিংসে ৭৪ রানে গুটিয়ে যায়। সৌজন্যে জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিং। ১০ ওভার বল করে ১৯ রান দিয়ে তিনি ৭ উইকেট নেন। স্পেলে পাঁচটি মেডেন ওভারও দেন জিমি।

অ্যান্ডারসনের ১০০০ উইকেট

কেনটের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেটের মালিকও হয়েছেন জেমস অ্যান্ডারসন। ওই ম্যাচে খেলতে নামার আগে এই পর্যায়ে ইংল্যান্ড ফাস্ট বোলারের উইকেট সংখ্যা ছিল ৯৯৫। কেনটের ব্যাটসম্যান হেইনো কুনের উইকেট ছিল ইনিংসে তাঁর পঞ্চম। সেই সঙ্গে চার অঙ্কের ঘরেও পৌঁছে যান জিমি।

অ্যান্ডারসনের রেকর্ড

অ্যান্ডারসনের রেকর্ড

এই শতাব্দীর ১৪তম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেট নেওয়ার নজির গড়লেন জেমস অ্যান্ডারসন। বিশ্ব ক্রিকেটের পঞ্চম ফাস্ট বোলার হিসেবে এই নজির গড়েছেন জিমি। তাঁর আগে ইংল্যান্ডের অ্যান্ডি ক্যাডিক, মার্টিন বিকনেল, ডেভন ম্যালকম এবং ওয়াসিম আক্রম প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার উইকেট নিয়ে ইতিহাস রচনা। অ্যান্ডি ক্যাডিকের (২০০৫) ১৬ বছর পর কোনও ইংল্যান্ড ফাস্ট বোলার হিসেবে এই গৌরবজ্জ্বল ক্লাবে প্রবেশ করলেন জিমি।

অ্যান্ডারসনের কেরিয়ার

অ্যান্ডারসনের কেরিয়ার

বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড রয়েছে জেমস অ্যান্ডারসনের ঝুলিতে। ইংল্যান্ডের হয়ে ১৬২টি টেস্ট ম্যাচ খেলে ৬১৭টি উইকেট নিয়েছেন জিমি। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকট তিরিশবার নিয়েছেন ব্রিটিশ ফাস্ট বোলার। ইংল্যান্ডের হয়ে ১৯৪টি ওয়ান ডে ও ১৯টি টি২০ ম্যাচ খেলে যথাক্রমে ২৬৯ ও ১৮টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। সবমিলিয়ে তাঁর আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৯০৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+