প্যাট কামিন্সকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার জেমস অ্যান্ডারসন, ৮৭ বছর পর গড়লেন কোন নজির?

আইসিসি টেস্ট বোলারদের ক্রমপর্যায়ে বিশ্বের ১ নম্বর স্থান থেকে সরে যেতে হলো অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। শীর্ষস্থান দখল করে ৮৭ বছর পর নয়া নজির জেমস অ্যান্ডারসনের।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষস্থান দখল করলেন জেমস অ্যান্ডারসন। সরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। ৮৭ বছর পর অ্যান্ডারসনই প্রথম ক্রিকেটার যিনি সবচেয়ে বেশি বয়সে বোলারদের র‌্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করলেন। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন।

অ্যান্ডারসন বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে

অ্যান্ডারসন বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে

২০১৮ সালের পর ফের বিশ্বের ১ নম্বর বোলার হলেন অ্যান্ডারসন। মাউন্ট মঙ্গানুইয়ে ইংল্যান্ড ২৬৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে, সেই টেস্টে সাত উইকেট নেওয়ার ফলেই র‌্যাঙ্কিংয়ে উত্থান অ্যান্ডারসনের। জেমস অ্যান্ডারসনের বয়স ৪০ বছর ২০৭ দিন। ২০১৬ সালে প্রথমবার বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার হয়েছিলেন, এবার নিয়ে ৬ বার তিনি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের দখল নিলেন। ২০১৮ সালে শেষবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে পাঁচ মাস সেখানেই ছিলেন। ওই বছরের নভেম্বরে তাঁকে সরিয়ে ১ নম্বর টেস্ট বোলার হন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা।

৮৭ বছর পর নয়া নজির

৮৭ বছর পর নয়া নজির

মুথাইয়া মুরলীধরনের ৮০০ ও শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের পর টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে রয়েছেন ইংল্যান্ডের এই পেসার। তাঁর টেস্ট শিকারের সংখ্যা ৬৮২। ১৯৩৩ সালের ফেব্রুয়ারিতে ৫০ বছর ১০ মাস বয়সে ব্রেট আয়রনমঙ্গার বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার হয়েছিলেন। সবচেয়ে বেশি বয়সে এই স্থান দখলের নজির তাঁর দখলে। ক্ল্যারি গ্রিমেট (১৯৩৬ সালের ফেব্রুয়ারিতে ৪৪ বছর ২ মাস বয়সে), টিক ফ্রিম্যান (১৯২৯ সালের জুলাইয়ে ৪১ বছর ২ মাস বয়সে) ও সিডনি বার্নেস (১৯১৪ সালের ফেব্রুয়ারিতে ৪০ বছর ৯ মাস বয়সে)-এর পরেই রইলেন অ্যান্ডারসন (৪০ বছর ৬ মাস)।

প্রথম তিনে কারা?

প্রথম তিনে কারা?

বোলারদের তালিকার শীর্ষে অ্যান্ডারসন এলেন ৮৬৬ রেটিং পয়েন্ট নিয়ে। রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৮৬৪, তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনে নেমে গেলেন প্যাট কামিন্স। অজি অধিনায়ক ভারতে সাফল্যের মুখ দেখেননি। সে কারণে তিনি ৮৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গেলেন।

নজরে ভারতীয়রা

নজরে ভারতীয়রা

ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ দীর্ঘদিন মাঠের বাইরে থেকেও টেস্ট বোলারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। বোলারদের তালিকার সাত ধাপ উঠে প্রথম দশে চলে এসেছেন রবীন্দ্র জাদেজা। তিনি রয়েছেন নবম স্থানে। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন জাদেজাই। দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল পঞ্চম স্থানে উঠে এসেছেন। ব্যাটারদের তালিকার প্রথম স্থানে রয়েছেন মার্নাস লাবুশানে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের প্রথম দশে ভারতের রয়েছেন দুজন। ঋষভ পন্থ রয়েছেন ছয়ে, রোহিত শর্মার অবস্থান সপ্তম স্থানে। বিরাট কোহলি চলে গিয়েছেন ষোড়শ স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+