বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হলেন জগমোহন ডালমিয়া

চেন্নাই, ২ মার্চ : বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআইতে ফিরে এলেন জগমোহন ডালমিয়া। বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হলেন তিনি।

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটে ফের একবার শুরু হতে চলেছে ডালমিয়া যুগ

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি এন শ্রীনিবাসন। শ্রীনির জায়গায় ফের শুরু হল ডালমিয়া যুগ।

বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হলেন জগমোহন ডালমিয়া

প্রায় ১০ বছর পর ফের বিসিসিআই-এ শীর্ষ পদে ফিরে এলেন ৭৪ বছরের ডালমিয়া। পিটিআই সূত্রের খবর সভাপতির পদে ডালমিয়া সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন।

বিসিসিআই-এর সচিব পদে সঞ্জয় পটেলকে ১ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন অনুরাগ ঠাকুর। নতুন কোষাধ্যক্ষ হয়েছেন অনিরুদ্ধ চৌধুরি।

বিসিসিআই-এর সভাপতি নির্বাচিত হলেন জগমোহন ডালমিয়া

বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবি-র সভাপতি। এর আগে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিসিসিআই-এর সঙ্গে যুক্ত ছিলেন ডালমিয়া। ১৯৯৭ সালে ৩ বছরের মেয়াদে আইসিসি-র সভাপতি ছিলেন তিনি।

আইপিএল বেটিং কাণ্ডে জামাই মাইয়াপ্পানের নাম জড়ানোয় বিসিসিআই-এর পদ থেকে সরে দাঁড়াতে হয় শ্রীনিকে। এরপর ২০১৩ সালে বিসিসিআই-এর অন্তর্বর্তী সভাপতি হিসাবে যোগ দেন ডালমিয়া।

কিন্তু ২০০৬ সালে আর্থিক অনিয়মের অভিযোগে ডালমিয়াকে বিসিসিআই থেকে সারা জীবনের জন্য সমস্ত পদ থেকে অপসারিত করা হয়। কিন্তু ২০০৭ সালে আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেয়। ফলে ২০০৮ সালে সিএবিতে ফিরে আসেন ডালমিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+