বিসিসিআইয়ের চুক্তিতে জাদেজা এখন বিরাট-রোহিতদের সঙ্গে! কাদের পদোন্নতি, কারা নামলেন?

বিসিসিআই অবশেষে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বা সেন্ট্রাল কনট্রাক্ট ঘোষণা করল। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের জন্য এই গ্রেডেশন তালিকা। যাতে রবীন্দ্র জাদেজা-সহ অনেকের পদোন্নতি হয়েছে। আবার লোকেশ রাহুলকে নেমে যেতে হয়েছে।

বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে কোন ক্রিকেটার কোন গ্রেডে?

গ্রেড এ প্লাস (A+)-তে থাকা ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বার্ষিক চুক্তির পরিমাণ ৭ কোটি টাকা। গ্রেড এ, বি ও সি-র ক্ষেত্রে সেই পরিমাণ যথাক্রমে ৫ কোটি টাকা, ৩ কোটি টাকা ও ১ কোটি টাকা। গ্রেড এ প্লাসে বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহর সঙ্গে যুক্ত হলেন রবীন্দ্র জাদেজা। এ গ্রেড থেকে বি-তে নেমে গেলেন লোকেশ রাহুল। অক্ষর প্যাটেল ও হার্দিক পাণ্ডিয়া উঠে এসেছেন এ গ্রেডে। হার্দিক ছিলেন বি-তে, অক্ষর সি-তে।

শুভমান গিল ও সূর্যকুমার যাদব সি গ্রেড থেকে উঠে এলেন বি গ্রেডে। শার্দুল ঠাকুর বি গ্রেড থেকে সি-তে নেমে গিয়েছেন। কুলদীপ যাদব, ঈশান কিষাণ, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভরত এই প্রথম বোর্ডের সেন্ট্রাল কনট্রাক্টে এলেন। তাঁরা রয়েছেন গ্রেড সি-তে। অজিঙ্ক রাহানে ও ইশান্ত শর্মা আগে ছিলেন গ্রেড বি-তে। তাঁরা চুক্তির বাইরে চলে যাওয়ায় ভবিষ্যৎও নির্ধারিত হয়ে গেল।

নতুন তালিকায় রাহানে, ইশান্তের সঙ্গে নাম নেই ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা এবং দীপক চাহারের। গ্রেড এ প্লাসে রয়েছেন চারজন, গ্রেড এ-তে পাঁচজন, গ্রেড বি-তে ৬ জন এবং গ্রেড সি-তে ১১ জন। একনজরে দেখে নেওয়া যাক তালিকা:

গ্রেড এ প্লাস (A+)- রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা
গ্রেড এ- হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল
গ্রেড বি- চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল
গ্রেড সি- উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং ও কেএস ভরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+