ফের অর্ধশতরান জাদেজার, প্রস্তুতি ম্যাচে বড় রান নেই ময়াঙ্ক ও পূজারার ব্যাটে

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নামার আগে ডারহামে ভারতীয় দল ও কাউন্টি সিলেক্ট একাদশের মধ্যে প্রস্তুতি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। তবে ভারতীয় শিবিরে চিন্তা কাটল না চেতেশ্বর পূজারার ফর্ম নিয়ে। ভালো শুরু করা সত্ত্বেও আজ দ্বিতীয় ইনিংসে বড় রান পেলেন না ময়াঙ্ক আগরওয়ালও। তবে জোড়া অর্ধশতরান করে টিম ম্যানেজমেন্টকে স্বস্তিতে রাখলেন রবীন্দ্র জাদেজা।

ফের অর্ধশতরান জাদেজার, প্রস্তুতি ম্যাচে বড় রান এল না ময়াঙ্ক ও পূজারার ব্যাটে

(ছবি- বিসিসিআই টুইটার)

চেস্টার-লে-স্ট্রিটে প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আজ দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ওপেন করতে নামেননি। প্রথম ইনিংসে শতরানকারী লোকেশ রাহুলকেও এদিন ব্যাট হাতে নামতে হয়নি। চেতেশ্বর পূজারা ও ময়াঙ্ক আগরওয়ালকে ওপেন করতে পাঠানো হয়। তবে শুরুটা ভালো করেও দুজনেই হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ৮১ বলে ৪৭ রান করেন ময়াঙ্ক আগরওয়াল। ৫৮ বলে ৩৮ রানের বেশি করতে পারেননি পূজারা। তিনে নামা হনুমা বিহারী ১০৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

চারে নেমে রবীন্দ্র জাদেজা আরও একটি দারুণ অর্ধশতরান উপহার দিলেন। প্রথম ইনিংসে করেছিলেন ৭৫। দ্বিতীয় ইনিংসে ৭৭ বলে ৫১ রান করেন পরের ব্যাটসম্যানকে সুযোগ দিতে আর ব্যাট করেননি। শার্দুল ঠাকুর ১০ বলে ৬ রানে অপরাজিত ছিলেন ৫৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতীয় দল ১৯২ রান করে ইনিংস ডিক্লেয়ারের সময়। দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে কাউন্টি সিলেক্ট একাদশ ৩১ রান তোলার পরই ম্যাচে যবনিকা টানা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+