পাণ্ডিয়া নাকি স্টোকস, বর্তমানে সেরা অলরাউন্ডার কে, বেছে নিলেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা তারকা
হার্দিক পাণ্ডিয়া নাকি বেন স্টোকস, বর্তমানে সেরা অলরাউন্ডার কে, বেছে নিলেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র
ক্রিকেট সার্কিটে সম্প্রতি একটা তুলনা বারবার চলে আসছে এবং সেটা কে সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া নাকি বেন স্টোকস তা নিয়ে। তুলনাটা হওয়াটাও স্বাভাবিক যে ভাবে বেন স্টোকস এবং হার্দিক পাণ্ডিয়া নিজেদের দলের স্তম্ভ হয়ে উঠেছেন তাতে এই তুলনাটা না এলেই অস্বাভাবিক লাগতো বিশেষ করে যেখানে তুলনা করতে ভালবাসে মানুষ।

হার্দিক এবং স্টোকস উভয়কেই সমান গুরুত্ব ক্যালিসের:
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। লিজেন্ডস লিগ ক্রিকেটের সাউডলাইনে তাঁর উদ্দেশ্যে যখন এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় এনডিটিভি'র পক্ষ থেকে তিনি বলেন, "এই দুই জন (হার্দিক পান্ডিয়া এবং বেন স্টোকস) বিশ্বমানের অলরাউন্ডার। অলরাউন্ডারদের দিকে আপনাকে দেখতেই হবে। আমি নিশ্চিত এরা দুই জনেই নিজেদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই জনের মধ্যে ভাল লড়াই হবে।"

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাফল্যের সুযোগ:
টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সাফল্যের সুযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে জ্যাক ক্যালিস বলেন, "আমার মনে হয় টি-২০ বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপে নজরে থাকবে। এই মুহূর্তে দুই দলের মধ্যে গুরুত্বপূর্ণ সিরিজ চলছে, যদিও পরিস্থিতি অন্য থাকবে। বিশ্বকাপে ভাগ্যকে আপনার সঙ্গে থাকতে হবে। আশা করি দক্ষিণ আফ্রিকার দৃষ্টিভঙ্গি থেকে ভাল বিশ্বকাপ হতে চলেছে এটি।"

আন্তর্জাতিক ক্রিকেটে বেন স্টোকস এবং হার্দিক পাণ্ডিয়ার স্ট্যাট:
ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১১টি টেস্টে ৫৩২ রান করেছেন হার্দিক, বল হাতে ১৭ উইকেট নিয়েছেন। ৬৬টি ওডিআই ম্যাচে ১৩৮৬ রান করেছেন এবং বল হাতে নিয়েছেন ৬৩ উইকেট। ৭৩টি টি-২০ ম্যাচে তিনি ভারতের জার্সিতে করেছেন ৯৮৯ রান এবং উইকেট নিয়েছেন ৫৪টি।
বেন স্টোকস বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তিনি ৮৬ টেস্টে করেছেন ৫৪২৯ রান এবং বল হাতে নিয়েছেন ১৯২টি উইকেট। ১০৫টি ওডিআই ম্যাচে স্টোকসের সংগ্রহ ২৯২৪ রান এবং উইকেট নিয়েছে বল হাতে ৭৪টি। ৩৪টি টি-২০ ম্যাচে বেন স্টোকস সংগ্রহ করেছেন ৪৪২ রান এবং উইকেট পেয়েছেন ১৯টি।

সম্প্রতি ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক:
হার্দিক পাণ্ডিয়া কেরিয়ারের সেরা ছন্দে রয়েছে। আইপিএল ২০২২-এ প্রথম বার অধিনায়ক হয়ে নতুন ফ্রাঞ্চাইজি গুজরাত টাইটানসকে চ্যাম্পিয়ন করেন। একার হাতে ভারতকে জয় এনে দিয়েছিলেন এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও ছন্দে ছিলেন তিনি, যেই ছন্দ দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে।












Click it and Unblock the Notifications