KKR Mentor: কেকেআর মেন্টর হিসেবে গম্ভীরের স্থলাভিষিক্ত কে? বড় চমক দিতে পারে আইপিএল চ্যাম্পিয়নরা

KKR Mentor: কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থেকে সটান ভারতীয় দলের হেড কোচ হয়ে গিয়েছেন গৌতম গম্ভীর। কেকেআরের সাপোর্ট স্টাফেও ভাঙন ধরাতে পারেন তিনি।

ফলে আইপিএল চ্যাম্পিয়নদের মেগা নিলামের আগে মেন্টর ঠিক করে ফেলতে হবে। নিশ্চিত করতে হবে সাপোর্ট স্টাফও।

KKR Mentor

হেড কোচের পদে চন্দ্রকান্ত পণ্ডিত থাকছেন। কিন্তু অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতে ভারতীয় দলের সহকারী কোচ বা সাপোর্ট স্টাফের পদ পেলে জোর ধাক্কা খাবে কেকেআর। ইতিমধ্যেই গম্ভীরের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে চলছে জল্পনা।

গম্ভীর মেন্টর হয়ে আসার পরই কেকেআরে ট্রফির খরা মিটেছে। গম্ভীর আইপিএলের পর বলেছিলেন, আইপিএলের সেরা দলের জায়গায় নিয়ে যেতে চান কেকেআরকে। শাহরুখ খানও গম্ভীরকে বলেছিলেন, "দল ভাঙা বা গড়া এখন তোমারই হাতে।" শোনা যায়, গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক অফার করেন কিং খান।

যদিও গম্ভীর ভারতের হেড কোচ হয়ে যাওয়ায় তাঁর পরিবর্ত খুঁজছে কেকেআর। কিছু সংবাদমাধ্য়মের দাবি, রাহুল দ্রাবিড়কে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে নাইট-বাহিনী। আবার একটি ইংরেজি দৈনিকের দাবি, কেকেআরের পরিকল্পনায় নাম রয়েছে জ্যাক কালিসের।

কালিস ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের হয়ে আইপিএল খেতাব জিতেছেন। ২০১১ থেকে তিনি কেকেআরে ছিলেন ক্রিকেটার হিসেবে। তারপর তিনি কেকেআরের মেন্টর তথা ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব সামলেছেন। ২০১৫ সালের আইপিএলের পর তাঁকে হেড কোচ করা হয়েছিল।

২০১৯ সাল অবধি কেকেআরের হেড কোচ ছিলেন কালিস। ফলে প্রাক্তন নাইটেই আস্থা রাখতে পারে কেকেআরের ম্যানেজমেন্ট। এদিকে, কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছিল, ২৩ জুলাই ইডেনে কেকেআর আইপিএল জয়ের সেলিব্রেশন করতে পারে। এই মর্মে সিএবিকে জানিয়েছে।

যদিও সিএবির কেউ এ কথা স্বীকার করেনি। তাছাড়া শ্রীলঙ্কায় ভারতের টি২০ সিরিজ শুরু হচ্ছে ২৬ জুলাই। ফলে ২৩ জুলাইয়ের আগেই ভারতীয় দল নিয়ে হেড কোচ গৌতম গম্ভীর শ্রীলঙ্কা চলে যাবেন। সেই দলে কেকেআরের ক্রিকেটারদেরও সুযোগ মিলতে পারে।

বিদেশিদের এখন পাওয়ার প্রশ্ন নেই। ইডেনে জমাটি সেলিব্রেশনে শাহরুখ খান-সহ ফ্র্যাঞ্চাইজির অন্য কর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। আইপিএল জেতার পর কেকেআর ট্রফি নিয়ে কলকাতায় আসতে পারেনি। সেই সময় লোকসভা নির্বাচন চলছিল, প্রাকৃতিক দুর্যোগও ছিল।

ফলে কেকেআর নিশ্চিতভাবেই শহরে আইপিএল জয়ের সেলিব্রেশন করতেই পারে। যাতে গৌতম গম্ভীরকে সংবর্ধিত করাও হতে পারে। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফিরবে ভারতীয় দল। তারপর সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট। এই গ্যাপেও ইডেনে হতে পারে কেকেআরের কাপ জয়ের সেলিব্রেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+