কালিসের কোল আলো করে আগমন কন্যাসন্তানের, আইপিএলের মধ্যেই খুশির খবর
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক জ্যাক কালিসের পরিবারে সদস্য সংখ্যা বাড়ল। আইপিএলেকোনও দলের সঙ্গে যুক্ত নন কালিস। তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এসএ ২০-তে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের সহকারী কোচ তিনি।
জ্যাক কালিসের স্ত্রী শার্লিন এবার কন্যাসন্তানের জন্ম দিলেন। নবজাতক-সহ স্ত্রী ভালো রয়েছেন বলে জানিয়ে খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কালিস। যুবরাজ সিং থেকে শুরু করে দিল্লি ক্যাপিটালস দলের তরফে কালিসকে শুভেচ্ছা জানানো হয়েছে।

হাসপাতালে স্ত্রী ও সন্তানের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি কালিস কন্য়াসন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এমন মোট তিনটি ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৯ এপ্রিল উচ্ছ্বসিত কালিস লিখেছেন, আমাদের কন্যা শ্লোয়ি গ্রেস কালিস সকাল ৮টা ৩৭ মিনিটে ভূমিষ্ঠ হয়েছে। তার ওজন ২.৮৮ কেজি। জোশি পেল তার ভালোবাসার ছোট বোন।

জ্যাক কালিস দ্বিতীয়বার বাবা হলেন। কালিস ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন যুবরাজ সিং। এক ভক্ত লিখেছেন, মেয়ের নাম খুব ভালো হয়েছে। ঈশ্বর সকলকে ভালো রাখুন। দিল্লি ক্যাপিটালস দলের তরফে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। এক ভারতীয় ক্রিকেটপ্রেমী লিখেছেন, আপনি আমার পছন্দের ক্রিকেটার। ভালো থাকুন।
Introducing our beautiful baby girl, Chloé Grace Kallis, born this morning at 08:37. Our tiny little princess weighing in at 2.88kg already got Daddy wrapped around her little finger. Mom & baby doing well and Joshy is loving his little sister. Our hearts are exploding! pic.twitter.com/2SHlDFgWet
— Jacques Kallis (@jacqueskallis75) April 19, 2023
২০১৯ সালে দীর্ঘদিনের বান্ধবী শার্লিন এঙ্গলসকে বিয়ে করেন জ্যাক কালিস। তখন তিনি কলকাতা নাইট রাইডার্সের কোচ। যেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে দাবানলের কারণে বিয়ের দিন পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যদিও শেষ অবধি সবকিছু নির্বিঘ্নেই সম্পন্ন হয়। বিদেশ থেকে প্রচুর ফুল এনে সাজানো হয়েছিল জায়গাটি।

কালিস ও শার্লিনের প্রথম সন্তানের জন্ম ২০২০ সালের ১১ মার্চ। কালিসের ছেলের নাম জোশুয়া হেনরি কালিস। দুই বছর পর কন্যাসন্তানের জন্ম। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটে কালিসের ২৫,৩৬০ রান রয়েছে। ব্যাটে-বলে তিনি দেশকে তো বটেই, আইপিএলেও দলকে জিতিয়েছেন। ২০১২ সালে কেকেআরকে আইপিএল জেতানোর পিছনেও অবদান রাখেন।
টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে একইসঙ্গে ১০ হাজার রান ও ২৫০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে কালিসের। নাইটদের হয়ে খেলার পাশাপাশি কেকেআরের মেন্টর হয়েছিলেন। ২০১৫ সালের অক্টোবরে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচও হন। কালিসের কোচিংয়ে কেকেআর ২০১৬ ও ২০১৮ সালে আইপিএলের প্লে-অফে খেলে। ২০১৯ সালে পঞ্চম হয়েছিল।
প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ গ্রাহাম ফোর্ড। তাঁরই সহকারীর দায়িত্ব পালন করেছেন কালিস এসএ ২০-র প্রথম সংস্করণে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications