Lowest T20I Total: ব্যাটিং অর্ডারে স্কোর যেন ফোন নম্বর! ৭ রানেই গুটিয়ে গেল বিশ্বকাপ খেলতে চাওয়া দেশ
Lowest T20I Total: টি২০ আন্তর্জাতিকে বিশ্বকাপ খেলতে চাওয়া দেশ অল-আউট হয়ে গেল মাত্র ৭ রানেই। পুরুষদের টি২০ আন্তর্জাতিকে যা দলগত সর্বনিম্ন স্কোর।
রবিবার লাগোসে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে এই লজ্জার রেকর্ডটি দখলে নিল আইভরি কোস্ট। ম্যাচ হারল ২৬৪ রানে।

টি২০ বিশ্বকাপের সাব-রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ারে গ্রুপ সি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া ও আইভরি কোস্ট। সেই ম্যাচেই ২৭২ রানের রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ রানেই গুটিয়ে যায় আইভরি কোস্ট। ব্যাটারদের রান যেন ফোন নম্বর!
পুরুষদের টি২০ আন্তর্জাতিকে দশ রানের কমে এর আগে কখনও কোনও দল গুটিয়ে যায়নি। ফলে চরম লজ্জার বিশ্বরেকর্ড সঙ্গী হলো আইভরি কোস্টের। এই ম্যাচের আগে পর্যন্ত পুরুষদের টি২০ আন্তর্জাতিকে দলগত সর্বনিম্ন স্কোর ছিল ১০।
গত বছর আইল অব মান ৮.৪ ওভারে ১০ রানে গুটিয়ে যায়। ২ বলেই বিনা উইকেটে ১৩ তুলে ম্যাচ জিতেছিল স্পেন। ১১৮ বল বাকি থাকতে ১০ উইকেটে জয়, যা নজিরবিহীন। গত সেপ্টেম্বরে টি২০ বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ারে মঙ্গোলিয়া ১০ রানে অল-আউট হওয়ার পর সিঙ্গাপুর ১ উইকেটে ১৩ তুলেছিল ৫ বলে। ১১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়।
নাইজেরিয়া টস জিতে ব্যাট করতে নেমে আইভরি কোস্টের বিরুদ্ধে তোলে ৪ উইকেটে ২৭১ রান। ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৩ বলে ১১২ রান করে আর ব্যাট করেননি ওপেনার সেলিম সালাউ। ২৯ বলে ৫০ অপর ওপেনার সুলেইমন রানসেউইয়ের। ২৩ বলে ৬৫ রানে নট আউট থাকেন ইসাক ওকপে।
জবাবে খেলতে নেমে ৭.৩ ওভারে ৭ রানে শেষ আইভরি কোস্ট। ওপেনার ওয়াত্তারা মহম্মদ করেন ৬ বলে ৪। মিমি অ্যালেক্স, মাইগা ইব্রাহিম ও জে ক্লডে ১ রান করে করেন। ব্যাটিং অর্ডারের রান সাজালে দাঁড়ায় এরকম- ৪,০,১,০,০,১,০,১,০,০*,০। অতিরিক্ত রান নেই। প্রসপার উসেনি ১.৩ ওভারে ১টি মেডেন-সহ কোনও রান খরচ না করে নেন তিন উইকেট। ২ রান দিয়ে ৩ উইকেট ইসাক ডানলাডির। ২ ওভারে ২টি মেডেন পিটার আহোর। তিনি ২টি উইকেট পেলেন কোনও রান না দিয়েই।
পুরুষদের টি২০ আন্তর্জাতিকে রানের নিরিখে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের তালিকায় নাইজেরিয়ার কীর্তি রইল তিন নম্বরে। চলতি বছর গাম্বিয়াকে ২৯০ রানে হারায় জিম্বাবোয়ে। সেটাই সর্বাধিক বড় জয় পুরুষদের টি২০ আন্তর্জাতিকে। নেপাল গত বছর এশিয়ান গেমসে হাংঝৌয়ে মঙ্গোলিয়াকে হারায় ২৭৩ রানে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications