Champions Trophy: বয়কটের সুর চড়ালেও সিদ্ধান্ত নেওয়া কঠিন পিসিবির, নেপথ্যে রয়েছে একাধিক কারণ, জানুন বিস্তারিত

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার অবসান কিছুতেই হচ্ছে না, একটির পর একটি দিন কেটে গেলেও মেগা এই টুর্নামেন্ট নিয়ে সূচিই ঘোষণা করতে পারছে না আইসিসি। পিসিবি কোনও ভাবেই সুর নরম করছে না। বরং মাঝে মধ্যেই চ্যাম্পিয়্ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করার হুশিয়ারি দিচ্ছে। কিন্তু হুশিয়ারি দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করলে যে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে তাদের সেটা ভালোই বুঝতে পারছে পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিত্য নতুন আপডেট এবং বক্তব্য পাওয়া যাচ্ছে ওয়াঘার ওপার থেকে। ব্যতিক্রম হল না বুধবারও। আয়োজক কমিটির সঙ্গে জড়িত থাকা এক ব্যক্তি বুধবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করার সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানের পক্ষে সহজ হবে না। এমনকি তাদের প্রস্তাবিত হাইব্রিড মডেল আইসিসি এবং অন্য সদস্য দেশগুলি খারিজ করে দিলেও পাকিস্তানের পক্ষে কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।

সংবাদ সংস্থাকে প্রশাসকটি উল্লেখ করেছেন, পাকিস্তান শুধু আয়োজক হিসেবেই চুক্তিপত্রে সই করেনি, একইসঙ্গে অন্য নয় দলের সঙ্গে অংশগ্রহণকারী দেশ হিসেবেও আইসিসির চুক্তিপত্রে সই করেছে। একজন সদস্য দেশ তখনই অংশগ্রহণকারী হিসেবে সই করে যখন সে আইসিসির লভ্যাংশের শেয়ারের সঙ্গে সহমত হয়। এর থেকেও গুরুত্বপূর্ণ আইসিসির সম্প্রচারকারী চুক্তিতেই সই করে অংশগ্রহণকারী দেশগুলি। ফলে সেই দেশ টুর্নামেন্টে না খেললে সম্প্রচারে বিরাট ক্ষতি হবে।

বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে স্থির আছে, ফলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার পথই একমাত্র খোলা আছে। পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিয়েও পাল্টা শর্ত চাপাচ্ছে ভারতের উপর। পিসিবির শর্ত আইসিসি বা বিসিসিআই মানতে নারাজ। বিসিসিআই এবং পিসিবির শর্ত এবং পাল্টা শর্তেই চ্যাম্পিয়ন্স ট্রফির জট অব্যাহত।

আয়োজক কমিটির কর্তা আরও উল্লেখ করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ সম্প্রচারের চুক্তির মধ্যেই আছে। এরফলে পাকিল্তান এই টুর্নামেন্ট না খেললে সবথেকে হাই টিআরপি ম্যাচটিও হবে না। ফলে আরও সমস্যায় পরবে পিসিবি। এমনকি আর্থিক ক্ষতির মুখেও পরতে হতে পারে পিসিবিকে, সেই ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে তো কমবে না।

চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে শুধুমাত্র যে আর্থিক বিষয়টি এখন আর জড়িত নেই বরং অনেকে বেশি সম্মানের হয়ে উঠেছে পাকিস্তানের কাছে। তাই কোনওভাবে দেশের সম্মান নষ্ট হোক সেটা করতে চাইছে না পিসিবি।
পাকিস্তান চাইছে ২০৩১ সাল পর্যন্ত ভারতের মাটিতে হওয়া সব আইসিসি ইভেন্ট হবে হাইব্রিড মডেলে। তবে ২০৩১ সাল পর্যন্ত না হলেও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে যে আইসিসি ইভেন্টগুলি আছে সেগুলি হাইব্রিড মডেলেই হতে হবে।

যদি ভারত এসে পাকিস্তানে না খেলে, পিসিবি আইসিসির কাছ থেকে আশ্বাস চায় যে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ এবং পুরুষদের টি২০ বিশ্বকাপ -এর মতো আসন্ন আইসিসি ইভেন্টেও তাদের ভারতে খেলতে বলা হবে না

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+