ইতিহাসে কোহলির ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট ওয়াশের বিরল কৃতিত্ব টিম ইন্ডিয়ার
তৃতীয় টেস্টেও হার শ্রীলঙ্কার , তিনদিনেই ক্যান্ডি টেস্ট জিতে নিল ভারতীয় দল।
শ্রীলঙ্কান ক্রিকেটকে লজ্জা এনে দিলেন লঙ্কা-র ক্রিকেটাররা। একের পর এক ব্যর্থতার ধারা অব্যহত রেখে এক ইনিংস ও ১৭১ রানে হারল শ্রীলঙ্কা।
ভারতীয় দল এর আগে কোনও দিন কোনও দলের বিরুদ্ধে তিন বা তার বেশি সংখ্যক টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারেনি। সেই কৃতিত্বও অর্জন করে দেখাল ভারতীয় দল। পাশাপাশি ইতিহাস বইয়ের পাতায় চলে গেল বিরাট কোহলি ও তাঁর ছেলেরা।
হতশ্রী শ্রীলঙ্কার পারফরমেন্স। ক্যান্ডি টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৪৮৭ -র জবাবে মাত্র ১৩৫ রানেই শেষ হয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসেও তার কোনও অন্যথা নেই। তৃতীয় দিনের চা বিরতির আগেই ক্যান্ডি টেস্ট পকেটে পুড়ে নিল টিম ইন্ডিয়া। ৭৪.৩ ওভারে ১৮১ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। ভারতীয় স্পিন পেস জুটির জোরালো কম্বিনেশনে ছিন্নভিন্ন হয়ে গেল শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডার। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ৪ টি এবং মহম্মদ শামি ৩টি উইকেট নেন। উমেশ যাদবের ঝোলায় গেছে ২টি উইকেট। প্রথম ইনিংসে ৪টি উইকেট পান রবীন্দ্র জাদেজার জায়গায় আসা কুলদীপ যাদব। তবে দ্বিতীয় ইনিংসে তিনি একটিই উইকেট পেয়েছেন।
3-0! Handshakes all around #TeamIndia #SLvIND pic.twitter.com/4DJlmHvzE8
— BCCI (@BCCI) August 14, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ফ্লপ শ্রীলঙ্কার টপ অর্ডার। একটা সময় ৩৯ রানে ৪ উইকেট খুইয়ে বসেছিল শ্রীলঙ্কা। তারপর তাও দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ চান্ডিমল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ দলের স্কোরকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু তারাও বিশেষ কিছু করতে পারেননি। মাত্র ৭৪.৩ ওভারেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস।
Click it and Unblock the Notifications