ফিটনেস নয় মুখের কথা, বুঝিয়ে দেবে বিরাটের এই ভিডিও
বিরাটের ফিটনেস ট্রেনিং বুঝিয়ে দেবে শীর্ষে থাকা মুখের কথা নয়
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলকে ফিটনেসে সেরার তকমা দিচ্ছে বিশ্ব। শোনা যায় অধিনায়ক বিরাট কোহলি নাকি ফিটনেস শিডিউল নিয়ে ভীষণই কড়া। ওখানে ফাঁকি দেনও না, কারোর ফাঁকি মেনেও নেন না।
তার কথা মেনেই এখন ভারতীয় টিম ইন্ডিয়ার সাফল্যের অন্যতম ইউএসপি এই ফিটনেস মন্ত্র। তা কেমন হয় টিম ইন্ডিয়ার ফিটনেস রেজিম। দেখলে আঁতকে উঠতে হয়। স্যার এসে লম্বা লিস্ট লিখে দেন এক একের জন্য। সেটা দেখে যে যার মত ফিটনেসে রেজিম ফলো করে।

মঙ্গলবারও বিরাট এলেন জিমে দেখে নিলেন কী দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তারপর একের পর এক শিডিউল ফলো করে গেলেন অবলীলায়।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianCricketTeam%2Fposts%2F1580460548642299&width=500" width="500" height="457" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
বৃহস্পতিবার শুরু ক্যান্ডিতে দ্বিতীয় একদিনের ম্যাচ। সেখানে ফের একবার ফিট অধিনায়ক মাঠে নামবেন নিজের ফিট দল নিয়ে।












Click it and Unblock the Notifications