India vs West Indies: ব্যাকআপ তৈরি করার সময় এসেছে, হঠাৎ কেন এমন বললেন রোহিত

India vs West Indies: ব্যাকআপ তৈরি করার সময় এসেছে, হঠাৎ কেন এমন বললেন রোহিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বুধবার প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল নামবে টি-২০ সিরিজে। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই শুরু করবে টিম ইন্ডিয়া। কিন্তু এই সিরিজ কার্যত পরক্ষীয় ফেলতে চলেছে রোহিতকে।

India vs West Indies: ব্যাকআপ তৈরি করার সময় এসেছে, হঠাৎ কেন এমন বললেন রোহিত

২০২১ টি-২০ বিশ্বকাপে ফেভারটি হিসেবে শুরু করা ভারতীয় দল বিরাট কোহলির নেতৃত্বে একটি ম্যাচও জিততে পারেনি, গ্রুপের দু'টি ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। গত বছরই বিরাটের অধিনায়কত্বে প্রথম বার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের পর অধিনায়ক বদলেছে, দলেও এসেছে একাধিক পরিবর্তন। বিশ্বকাপের গ্লানি ভুলে নতুন করে শুরু করাটা চ্য়ালেঞ্চ রোহিতের জন্য।

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেটের সেরা টুর্নামেন্টে ভাল পারফর্ম করার জন্য এখন থেকেই বিভিন্ন রকম কম্বিনেশন এবং ক্রিকেটারদের খেলিয়ে দেখে নিতে চাইছে ভারত। বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজগুলিকে। পাশাপাশি দলে যেই জায়গাগুলোয়া ফাকফোকর রয়ে গিয়েছে সেটাও মেরামত করতে চাইছেন রোহিত। তিনি বলেছেন, "দলের মধ্যে যে ফাকফোকরগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে মেরামত করার চেষ্টা করছি আমরা।"

এই সিরিজগুলোর মধ্যে দিয়ে বিশ্বকাপের দলই যে বেছে নেওয়া লক্ষ্য টিম ম্যানেজমেন্টের সেটাও জানিয়েছেন রোহিত। তাঁর আরও সংযোজন, "আমাদের লক্ষ্য হল কারা বিশ্বকাপে খেলতে চলেছে তাদের খুঁজে বের করা এবং তাদের আরও গেম টাইম দেওয়া। বহু ক্রিকেটার এখনও চোটগ্রস্থ রয়েছে এবং তারা দলের মধ্যে নেই। বিশ্বকাপের দলে কারা জায়গা পাবে তা এখনও আমরা জানি না, একের পর এক সিরিজ আছে তাই চোট আঘাত লেগে থাকতেই পারে কিন্তু আমাদের ব্যাকআপ তৈরি রাখতে হবে। ফলে এটা জরুরি তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া যারা এই দায়িত্ব পালন করতে পারে।"

১৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি ইডেনেই খেলা হবে। ম্যাচ দু'টি আয়োজিত হবে ১৮ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি। ।অস্ট্রেলিয়ায় হতে চলা বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বলেন, "অস্ট্রেলিয়ায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবেন। মেলবোর্ন, সিডনি এবং পারথ- তিন জায়গা তিন প্রকার পরিস্থিতি। আমাদের নিশ্চিত করতে হবে যে দলে এমন স্পিনার এবং পেসার থাকবে যারা ডেড ওভারে ভাল বল করতে পারবে এবং শুরুর দিকে নতুন বলেও বল করার ক্ষমতা রাখতে এবং নতুন বলে স্পিন করতে পারবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+