পৃথ্বী শ-শুভমান গিল বা লোকেশ রাহুল নন, মেলবোর্নে ওপেন করুক এই ক্রিকেটার, মত প্রাক্তনীর

পৃথ্বী শ-শুভমান গিল বা লোকেশ রাহুল নন, মেলবোর্নে ওপেন করুক এই ক্রিকেটার, মত প্রাক্তনীর

শনিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে পৃথ্বী শ বা শুভমন গিল? নাকি লোকেশ রাহুল, ভারতের হয়ে কে ওপেন করবেন সেই নিয়ে ক্রিকেটদুনিয়া জুড়ে চর্চা তুঙ্গে। প্রাক্তনরা তাঁদের মতো করে নানা মত দিচ্ছেন। সেখানেই সবার থেকে আলাদা পছন্দের কথা জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকর সঞ্জয় মঞ্জরেকর।

ওপেনিংয়ে কাকে দেখতে চান

ওপেনিংয়ে কাকে দেখতে চান

বক্সিং ডে টেস্টে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে চেতেশ্বর পূজারাকে দেখতে চান বলে তিনি জানিয়েছেন। ভারতীয় টেস্ট দলে পূজারা তিনে ও বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করতে আসেন। সেক্ষেত্রে বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরার পর ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা তুঙ্গে। ওপেন থেকে মিডল অর্ডার কী হবে, সেই নিয়ে পরিকল্পনা তৈরি করছে ম্যানেজমেন্ট। সেখানেই পূজারাকে নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ মঞ্জরেকরের।

ওপেনিংয়ে ব্যর্থ পৃথ্বী, সম্ভবত দলে ঢুকছেন গিল

ওপেনিংয়ে ব্যর্থ পৃথ্বী, সম্ভবত দলে ঢুকছেন গিল

অজিভূমে প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে অ্যাডিলেড টেস্টে চূড়ান্ত ব্যর্থ পৃথ্বী। অ্যাডিলেডে দুবারই তাঁর ব্যাট ও প্যাডের মাঝের ফাঁক গলে বল উইকেট ছুঁয়েছে। তাঁর পরিবর্তে সেক্ষেত্রে মেলবোর্নে সম্ভবত শুভমান গিল দলে ঢুকবেন।

বিরাটের অনুপস্থিতিতে সম্ভবত লোকেশ রাহুল

বিরাটের অনুপস্থিতিতে সম্ভবত লোকেশ রাহুল

অন্যদিকে বিরাটের অনুপস্থিতিতে সম্ভবত লোকেশ রাহুল দলে ঢুকতে চলেছেন। এই পরিস্থিতিতে সুনীল গাভাসকর অবশ্য গিল নয়, অভিজ্ঞ রাহুলকে ওপেনে দেখতে চেয়েছেন। এবার আরও একধাপ এগিয়ে ভারতে মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারাকে ওপেন করানোর দাবি তুলে দিলেন মঞ্জরেকর।

কেন পূজারা

কেন পূজারা

মঞ্জরেকর টুইটারে অনুরাগীদের কাছে জানতে চান, তাঁর মতো পূজারাকে ওপেন করানোর কথা আর কেউ ভাবছেন কিনা। প্রাক্তন তারকার দাবি, ওপেনাররা ব্যর্থ হলে পূজারাকে দ্রুত মাঠে নামতে হচ্ছে। বলতে গেলে পূজারা শুরু থেকেই নতুন বলের বিরুদ্ধে খেলছেন। সেক্ষেত্রে পূজারাকে দিয়ে ওপেন করালে ভারত অন্তত তাড়াতাড়ি উইকেট হারাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+