MS Dhoni: নিঃশব্দেই ভারতীয় দলকে বিদায় জানান মাহি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির মহাপ্রস্থানের ৫ বছর

১০ জুলাই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি রেড লেটার ডে। এই দিনেই পৃথিবীতে আগমন হয়েছিল ভারতীয় ক্রিকেটের প্রথম সুপারস্টার সুনীল মনোহর গাভাসকরের। আবার এই দিনেই ভারতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহির মহাপ্রস্থানের ৫ বছর পার হয়ে গেল।

ধোনির সাফল্যের ক্যাবিনেটে রয়েছে দুটি বিশ্বকাপ, একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি টেস্ট সেরা দলের খেতাব। কিন্তু ভারতের সর্বকালের সেরা অধিনায়কের জাতীয় দল থেকে বিদায়টা রাজকীয়ভাবে হয়নি। বরং হয়েছিল একেবারেই সাদা মাটা এবং নিঃশব্দেই। ২০১৯ সালে ১০ জুলাই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ধোনি।

MS Dhoni

২০১৯ সালে একদিনের বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠেছিল, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ৪৬.১ ওভারে কিউয়িরা করেছিল পাঁচ উইকেটে ২১১ রান। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। রিজার্ভ ডে-তে নিউজিল্যান্ড যোগ করল আরও ২৮ রান। ফাইনালে উঠতে ভারতের দরকার ছিল ২৪০ রান। ভারতীয় দল ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ে। ধোনি ও জাডেজা ১১৬ রানের পার্টনারশিপ করেন। তবুও তাঁরা পারলেন না ভারতকে জেতাতে।

৭২ বলে ৫০ রান করার পর রান আউটন হন ধোনি। মার্টিন গাপ্তিলের দুরন্ত থ্রো যখন উইকেট ভেঙে দিল, তখন ক্রিজে ঢুকতে আর পাঁচ সেন্টিমিটারের মতো বাকি ছিল ধোনির। শেষ পর্যন্ত টিকে থাকলে ধোনি হয়তো ফিনিশার হিসেবে ধরা দিতেন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় কত বার তো ধোনি একাই ভারতকে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু সেই ম্যাচে পারেননি। ভারত হারে এবং বিশ্বকাপ থেকে বিদায় নেয়।

পরের বছর ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হয় বিশ্বজুড়ে করোনার প্রকোপ। লকডাউনে স্তব্ধ হয় খেলাধুলা। ২০২০ সালে ১৫ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখনও চেন্নাই সুপার কিংস-এর হলুদ জার্সির সুতোয় বাধা।

২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলে তাঁর অবসর নিয়ে নানাে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। সদ্য সমাপ্ত মরশুমে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সরকারি ভাবে কোনও কিছু ঘোষণা করেননি। বরং কিছুটা রহস্য বজায় রেখেছেন। আগামী মরশুমে আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। ধোনির ৭ নম্বর জার্সিকে চিরতরে সিন্দুকে তুলে রেখেছে বিসিসিআই। বয়স যতই বাড়ুক মাহি ভক্তরা তাঁদের প্রিয় আইকনকে মাঠে ব্যাট হাতে দেখতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+