ICC World Cup 2023: যুক্তি নেই, আছে অজুহাত, ভারতের কাছে হেরে বিসিসিআইকে নিশানা পাক শিবিরের

একদি‌নের বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে বিগত কয়েকমাস ধরেই চড়েছিল উত্তেজনার পারদ। বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হিসেবে তুলে ধরা হয়েছিল ভারত-পাকের ২২ গজের লড়াইকে। শুরুতে মনে হয়েছিল টান টান একটা থ্রিলার হয়ত অপেক্ষা করছে। কিন্তু কোথায় কী, সময় যত এগোলো ততই একপেশে ম্যাচ হয়ে উঠল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ,সহজ জয় তুলে নিল টিম ইন্ডিয়া।

ম্যাচ হারের কারণ নিয়ে পরাজিত শিবিরের পক্ষ থেকে নানান কারণ, যুক্তি বিশ্লেষণ দেওয়া হয়। কিন্তু শনিবারের ম্যাচের পর পাকিস্তান শিবির অবশ্য যুক্তি- বিশ্লেষণের পথেই হাঁটল না, সরাসরি অজুহাতের তত্ব খাঁড়া করল তাঁরা। কিন্তু সেটাও খুব হালকা, পাতলা। তাতেও নেই বিশেষ ধার।

ICC World Cup 2023

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর কার্যত বিসিসিআইকেই নিশানা করল পাকিস্তান শিবির। পাকিস্তান ক্রিকেটের ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে নিজেদের বেহাল পারফরম্যান্সের থেকেও হারের জন্য কার্যত দায়ী‌ করলেন বিসিসিআইকেই। বিশ্বকাপ নয় এই ম্যাচকে দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে তুলনা করে বসলেন আর্থার।

পাকিস্তান ক্রিকেটের ডিরেক্টর অফ ক্রিকেট বলেন, 'আজকে গ্যালারিতে একটা দলের সমর্থকরাই ছিলেন! একবারের জন্যও মনে হয়নি আমরা বিশ্বকাপ খেলছি। বিশ্বকাপ বাদ দিন, কোনও আইসিস টুর্নামেন্টেও এমন দৃশ্য প্রথমবার হতে দেখলাম।বিশ্বকাপ খেলতে এসে এমন অভিজ্ঞতা হবে আমরা আশা করিনি, মনে হচ্ছিল আমরা যেন কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছি।

ICC World Cup 2023

পাকিস্তান দল যে ভালো খেলতে পারেনি তা মিকি স্বীকার করে নেন। তাঁর কথায়, 'আমাদের খেলা একেবারেই পাকিস্তান-সুলভ হয়নি। আমাদের ক্রিকেটাররা এই ম্যাচের চাপ নিতে পারেনি। কোনও ভাবেই ২ উইকেটে ১৫২ রানের স্কোর থেকে ১৯১ রানে অলআউট হয়ে যাওয়া নিয়ে কোনও সাফাই দেওয়া যায় না।'

একইসঙ্গে তিনি বলেন, !আমরা অন্তত ৩৩০ রান করার পরিকল্পনা সাজিয়েছিলাম। সেটা হয়নি। তবে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি। আমি আশাবাদী এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা ফাইনাল খেলব।'

ICC World Cup 2023

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ক্রিকেট খেলতে দেখা গেল টিম ইন্ডিয়াকে, প্রথম থেকেই পাকিস্তানের উপর আধিপত্য বজায় রেখেছিলেন রোহিত শর্মার বাহিনী। প্রসঙ্গত গতকাল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা।পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষ ১৯১ রানে। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৮৬ রানের সৌজন্যে সহজহেই জয় তু‌লে নেয় ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+