IPL 2025: কেকেআরের চ্যালেঞ্জ সামলানোর আগে হতাশা বাড়ছে চেন্নাই সুপার কিংসের, জোড়া বিভাগ নিয়ে উদ্বেগ
IPL 2025: আইপিএলে টানা চারটি ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা চেন্নাই সুপার কিংস। শুক্রবার ঋতুরাজ গায়কোয়াড়রা চিপকে খেলতে নামবেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে ফিল্ডিংয়ে। প্রচুর ক্যাচ পড়ছে। সেই সঙ্গে গতকালও বড় স্কোর তাড়া করে জিততে ব্যর্থ চেন্নাই সুপার কিংস।

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস পাঁচটি ম্যাচে সর্বাধিক ১২টি ক্যাচ ফেলেছে। তার মধ্যে পাঁচটিই পড়েছে গতকাল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এবারের আইপিএলে ৬টি করে ক্যাচ ফেলেছে লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস।
গতকাল মুল্লানপুরে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে মোট ৯টি ক্যাচ পড়েছে। পাঁচটি মিস করেছে চেন্নাই। চারটি পাঞ্জাব কিংস। ২০২৩ সালে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ইডেনে ৮টি ক্যাচ পড়েছিল। সেই নজির গতকাল ভেঙে গিয়েছে।
চলতি আইপিএল অভিযান জয় দিয়েই শুরু করেছিল সিএসকে। হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু তারপর থেকে টানা চারটি ম্যাচে হেরেছে ঋতুরাজের দল। গতকালের ম্য়াচে শতরান করেছেন প্রিয়াংশ আর্য। তাঁর দুটি ক্যাচ ফেলার বড় মাশুল দিতে হয়েছে চেন্নাইকে।
A star is well and truly born! 🌟#TATAIPL unearths a new gem as #PriyanshArya smashes the 2nd fastest century by an Indian in the league! ❤🔥
— Star Sports (@StarSportsIndia) April 8, 2025
Watch the LIVE action ➡ https://t.co/tDvWovyffE#IPLonJioStar 👉 #PBKSvCSK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi &… pic.twitter.com/tf4Wnoo40j
প্রিয়াংশ ৩৯ বলে শতরানে পৌঁছেছিলেন। কিন্তু তিনি যখন ৬ রানে ব্যাট করছেন তখন প্রথম ওভারেই প্রিয়াংশের ক্যাচ ফেলেন খলিল আহমেদ। আবার আর্য যখন ৭৩ রানে ব্যাট করছেন তখন রবিচন্দ্রন অশ্বিনের বলে লং-অফে ক্যাচ ফেলেন মুকেশ চৌধুরী। পড়ে শশাঙ্ক সিংয়ের ক্যাচও।
হেড কোচ স্টিফেন ফ্লেমিং স্বীকার করে নেন ফিল্ডিং এই পরাজয়ের অন্যতম কারণ। মাঝেমধ্যেই চাপের মুখে এই বিভাগ দলকে ভোগাচ্ছে বলে উপলব্ধি ফ্লেমিংয়ের। আর্য ভালো ইনিংস উপহার দিলেও তাঁকে থামানোর সুযোগগুলি কাজে লাগানো গেলে এমন ফলাফল এড়ানো সম্ভব ছিল বলে মনে করেন ফ্লেমিং।
১৮০-র উপর রান চলে গেলেও জিততে পারছে না সিএসকে। ২০১৮ সালের পর থেকে তেমন টার্গেটে পৌঁছতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। গতকাল টার্গেট ছিল ২২০ রানের, চেন্নাই সুপার কিংস হারে ১৮ রানে।
এই পরাজয় থেকে কিছুটা ইতিবাচক দিক পাওয়ারপ্লেতে দুই ওপেনারের আউট না হওয়া। ফ্লেমিংয়ের কথায়, ব্যাটিং একটু ভালো হয়েছে। এটাই ইতিবাচক দিক। তবে বেশিরভাগ ম্যাচেই মাঝের ওভারে রান রেট কম থাকায় শেষের দিকে চাপ তৈরি হয়ে যাচ্ছে। টপ অর্ডারের থেকে যে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না সেটাও মেনে নিয়েছেন ফ্লেমিং।
এই আবহে গতকাল হাই স্কোরিং ম্যাচে ১৮ রানে পরাজয় থেকে ইতিবাচক দিক খুঁজছেন ফ্লেমিং। তিনি বলেন, এবারের মরশুমটা হতাশাজনক। ১৮ রানে হারলাম, তিনটি ছয়ের ব্যাপার ছিল। ক্যাচ মিস করা খুব খারাপ। যদিও দুই দলই করেছে। ফ্লাডলাইটের কারণে সমস্যা কিনা বলতে পারব না। তবে এ বিষয়টি আমাদের ক্ষেত্রে বেশ চিন্তার হয়ে দাঁড়াচ্ছে।
কেকেআরের বিরুদ্ধে রণকৌশল স্থির করতে হবে ফ্লেমিংদের। একদিকে ফিল্ডিংয়ে উন্নতি দরকার। প্রথম তিন-চারজন ব্যাটারের থেকে বড় রান প্রত্যাশা করা হচ্ছে। সেটা অনেকদিন ধরেই হচ্ছিল না। পাঞ্জাব ম্য়াচে শুরুটা তবু ভালো হয়েছে। মাঝের ওভারগুলিতে রান তোলার গতি প্রত্যাশিত জায়গায় রাখার চ্যালেঞ্জ চেন্নাইয়ের। পাঞ্জাবের কাছে রান তাড়া করে হারলেও বড় রান তাড়া করতে গিয়ে যে জায়গায় শেষ করা গিয়েছে তা থেকে আত্মবিশ্বাসের রসদ খুঁজছেন ফ্লেমিংরা।












Click it and Unblock the Notifications