East Bengal: পার্দোর বিদায়, ইস্টবেঙ্গল নিল মেসির বিরুদ্ধে খেলা সার্বিয়ার ডিফেন্ডারকে

East Bengal: সুপার কাপ জিতলেও আইএসএলের দ্বিতীয়ার্ধে তিনটি ম্যাচে ১ পয়েন্টের বেশি পায়নি ইস্টবেঙ্গল। নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে অ্যাওয়ে ম্যাচে হারার পর ঘরের মাঠে হেরেছে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

নর্থইস্ট ম্যাচে পায়ে চোট পাওয়া হোসে পার্দো (Jose Pardo) এবার ছিটকে গেলেন গোটা মরশুম থেকেই। তবে তাঁর স্থলাভিষিক্ত হলেন লিওনেল মেসির বিরুদ্ধে খেলা সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ (Aleksandar Pantic)।

East Bengal: পার্দোর বিদায়

৩১ বছরের সেন্টার ব্যাক প্যান্টিচ সার্বিয়ার অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২১ দলে খেলেছেন। ভিয়ারিয়াল সিএফ, রেড স্টার বেলগ্রেড, ডায়নামো কিয়েভের মতো ইউরোপের নামকরা ক্লাবগুলির জার্সি গায়েও প্যান্টিচ মাঠে নেমেছেন। ভারতে অবশ্য এবারই প্রথম খেলতে আসছেন।

লাল হলুদের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ইউরোপের নামজাদা ক্লাবগুলিতে খেলার অভিজ্ঞতা রয়েছে প্যান্টিচের। তাঁকে আমি সাইপ্রাসে থাকাকালীন সময় থেকেই চিনি। শেষ ট্রান্সফার উইন্ডো খোলা থাকার সময়েও ডক্সার হয়ে তিনি খেলেছেন। ফলে আমাদের সুবিধাই হবে।

কুয়াদ্রাতের কথায়, ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলে ভালো মানের খেলোয়াড় খুঁকে পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে এ ক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গলের দারুণ সহযোগিতা পাচ্ছি। এলসির পরিবর্ত হিসেবে হিজাজিকে নেওয়া হয়েছে। পার্দোর জায়গায় এবার প্যান্টিচ। পরিস্থিতি বুঝে সঠিক দিশাতেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা।

ভিসা সমস্যা মিটলেই প্যান্টিচ চলে আসবেন কলকাতায়। সার্বিয়া, স্পেন, ইউক্রেন, পোল্যান্ড, সাইপ্রাসে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেছেন, ঐতিহ্যশালী ক্লাব ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। ক্লাব এবার বেশ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আমিও নিজের সেরাটা দিয়ে সমর্থকদের আনন্দ দিতে চাই।

এদিকে, পায়ের চোটের কারণে পার্দোর ছিটকে যাওয়া নিয়ে কুয়াদ্রাত বলেছেন, সুপার কাপ-জয়ী দলের সদস্যকে আগেই বিদায় জানাতে হচ্ছে, যা দুর্ভাগ্যজনক। পার্দো সত্যিকারের চ্যাম্পিয়ন। ১২ বছর পর ক্লাবকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে পার্দো অনেকটাই অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+