আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের স্থান ও সময়

আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের স্থান ও সময়

সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ফুটবল প্রেমীরা। শেষ হাসি কার মুখে থাকবে, সে তো সময় বলবে। তার আগে দুই দলের শক্তি এবং দুর্বলতা দেখে নেওয়া যাক। কোথায় এবং কখন হবে ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

বেঙ্গালুরু এফসি-র শক্তি এবং ভাবনা

বেঙ্গালুরু এফসি-র শক্তি এবং ভাবনা

কোচ : ২০ নভেম্বর থেকে শুরু হয়ে যাওয়া ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে কোচ কার্লেস কুয়াড্রাটেরমগজাস্ত্র বেঙ্গালুরু এফসি-র অন্যতম ভরসা।

শক্তি : দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসি-র প্রধান শক্তি। দুর্ভেদ্য রক্ষণভাগ এই দলের অন্যতম অস্ত্র। গোলে দুর্ভেদ্য গুরুপ্রীত সিং সান্ধুকে হারানো কার্যত অসম্ভব।

ভাবনা কোথায় : গত আইএসএলে সেভাবে জ্বলে উঠতে পারেনি বেঙ্গালুরু এফসি-র রক্ষণভাগ। এবার সেই দুর্বলতা দূর করাটাই সুনীল ছেত্রীদের সামনে বড় চ্যালেঞ্জ।

এফসি গোয়ার শক্তি এবং ভাবনা

এফসি গোয়ার শক্তি এবং ভাবনা

কোচ : চলতি আইএসএলে এফসি গোয়ার প্রধান অস্ত্র হতে চলেছে কোচ জুয়ান ফর্নান্দো। এবার তিনি নতুন করে দল সাজিয়েছেন।

শক্তি : শক্তপোক্ত আক্রমণভাগ এফসি গোয়ার প্রধান শক্তি। তরুণ ফুটবলাররা এবারের আইএসএলে এফসি গোয়াকে অক্সিজেন জোগাতে পারেন।

ভাবনার বিষয় : এবারের আইএসএলে খোলনোলচে পাল্টে গিয়েছে এফসি গোয়ার। নতুন কোচের সঙ্গে ফুটবলারদের বোঝাপড়া কেমন হবে, সেদিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

কোথায় দেখা যাবে ম্যাচ

কোথায় দেখা যাবে ম্যাচ

এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসির মধ্যে এই ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা। জিও টিভি-তেও দেখা যাবে ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+