আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে

ভারতের ফুটবল রাজধানী এককথায় বলা যেতেই পারে কলকাতাকে। এখানকার ফুটবল উন্মাদনা এককথায় অকল্পনীয়। ভারতীয় ফুটবলের মক্কা নামেই খ্যাত গঙ্গা পারের এই শহর। আন্তর্জাতিক ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে উন্মাদনা থাকলেও বাঙালির প্রাণ ফুটবলই। এই ফুটবলকে কেন্দ্র করেই বারবার উদ্বেলিত হয়েছে শহর কলকাতা। আর তাতে নয়া ইন্ধন জুগিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ বা সংক্ষেপে আইএসএল। [অক্টোবরে শুরু হচ্ছে ISL, জেনে নিন টুর্নামেন্টের সময়সূচি]

আইএসএলের প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। গতবছর অবশ্য চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাইয়ান এফসি। ফলে দুটো দলই একবার করে খেতাব জিতেছে। এবছরও যেমন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইএসএল অভিযান শুরু করছে কলকাতা। একনজরে দেখে নিন ২০১৬ আইএসএলে কলকাতার খেলা কবে কবে রয়েছে।

আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে

আতলেতিকোর হোম ম্যাচ

১.
আতলেতিকো বনাম চেন্নাইয়ান এফসি
২ অক্টোবর রবিবার
২.
আতলেতিকো বনাম গোয়া
১৬ অক্টোবর রবিবার
৩.
আতলেতিকো বনাম দিল্লি
২২ অক্টোবর শনিবার
৪.
আতলেতিকো বনাম মুম্বই
২৫ অক্টোবর মঙ্গলবার
৫.
আতলেতিকো বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড
১৭ নভেম্বর বৃহস্পতিবার
৬.
আতলেতিকো বনাম কেরল
২৯ নভেম্বর মঙ্গলবার
৭.
আতলেতিকো বনাম পুনে
২ ডিসেম্বর শুক্রবার

আতলেতিকোর অ্যাওয়ে ম্যাচ

১.
আতলেতিকো বনাম কেরল
৫ অক্টোবর বুধবার
২.
আতলেতিকো বনাম মুম্বই
১১ অক্টোবর মঙ্গলবার
৩.
আতলেতিকো বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড
২৮ অক্টোবর শুক্রবার
৪.
আতলেতিকো বনাম পুনে
৬ নভেম্বর রবিবার
৫.
আতলেতিকো বনাম দিল্লি
১৩ নভেম্বর রবিবার
৬.
আতলেতিকো বনাম চেন্নাইয়ান এফসি
২০ নভেম্বর রবিবার
৭.
আতলেতিকো বনাম গোয়া
২৪ নভেম্বর বৃহস্পতিবার
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+