দুই রাত্রি ঘুমাননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করা ইশান্ত, কিন্তু কেন?

দুই রাত্রি ঘুমাননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করা ইশান্ত, কিন্তু কেন?

ব্যাটিং ব্যর্থতার পর দুর্দান্ত বোলিং করে ওয়েলিংটন টেস্টে ভারতীয় দলকে লড়াইয়ে ফিরিয়েছেন পেসার ইশান্ত শর্মা। চোট সারিয়ে জাতীয় দলে ফিরে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ উইকেটগুলি তুলে নিয়েছেন তিনি। তারপরেই তাঁর মন্তব্য, শুক্রবারের আগের দুই রাত্রি তিনি নাকি কার্যত না ঘুমিয়ে কাটিয়েছেন। কিন্তু কেন, তাও জানিয়েছেন এই ভারতীয় ফাস্ট বোলার।

ভারতের ব্যাটিং বিপর্যয়

ভারতের ব্যাটিং বিপর্যয়

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। পৃথ্বী শ, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী যথাক্রমে ১৬, ২, ১১, ৭ রান করে আউট হন। কিছুটা লড়েন অজিঙ্ক রাহানে (৪৬) ও মায়াঙ্ক আগরওয়াল (৩৪)। প্রথম ইনিংসে ১৬৫ রানে অল আউট হয়ে যায় ভারত।

দুর্দান্ত ইশান্ত

দুর্দান্ত ইশান্ত

চোট সারিয়ে নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে যোগ দিয়েছেন ইশান্ত শর্মা। ওয়েলিংটনে ফিরেই দুর্দান্ত বোলিং করলেন দিল্লির ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম, টম ব্লান্ডেল ও রস টেলরের উইকেট নিয়ে ভারতকে লড়াই-এ ফেরান ইশান্ত। ১টি করে উইকেট নেন মহম্মদ শামি ও রবীচন্দ্রন অশ্বিন।

জানুয়ারিতে চোট

জানুয়ারিতে চোট

গত বছর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত বোলিং করা ইশান্ত শর্মা, ২০২০-র জানুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে চোট পান। ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি ফিটনেস ট্রেনিং শুরু করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার কিছু দিন আগে ফিটনেস টেস্ট উতরে যান ইশু। তৎক্ষণাৎ নিউজিল্যান্ড সফররত ভারতীয় দলের সঙ্গে যোগ দেন দিল্লির ফাস্ট বোলার। প্রথম টেস্টেই তাঁকে প্রথম একাদশে জায়গা দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট
কোহলি। সফল হন ইশান্ত।

কোনও কিছুই ঠিকঠাক নয়

কোনও কিছুই ঠিকঠাক নয়

ইশান্ত শর্মা জানিয়েছেন, ফিটনেস পরীক্ষা উতরে গেলেও তাঁর শরীরে যে চোট-পরবর্তী শিথিলতা রয়েই গিয়েছে, নিউজিল্যান্ডে অনুশীলনে নেমে তিনি বুঝতে পারেন। তাই তিনি নিজের শরীর নিয়ে খুশি ছিলেন না বলেও জানিয়েছেন ইশান্ত। চিন্তায় ওয়েলিংটন টেস্টে বল করতে নামার আগের দুই রাত তিনি কার্যত জেগেই কাটিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। বৃহস্পতিবার রাতে তিনি মাত্র ৪০ মিনিট ঘুমিয়েছেন বলেও দাবি ইশান্তের। তবু দলের প্রয়োজনে তিনি খেলেছেন বলেও বক্তব্য ভারতীয় ফাস্ট বোলারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+