Ishan Kishan: মায়ের হাতের রান্না খেয়ে ভাইপোর সঙ্গে সময় কাটানো! আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তৈরি হচ্ছেন ঈশান

Ishan Kishan: ভারতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের রঞ্জিতে নামার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। কিন্তু তারপরেও ঝাড়খণ্ডের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামেননি ঈশান কিষাণ।

বিসিসিআই সচিব জয় শাহ ক্রিকেটারদের সাফ বার্তা দিয়েছেন, ভারতীয় দলে খেলতে হলে রঞ্জি-সহ ঘরোয়া টুর্নামেন্ট খেলতে হবে। নয়তো তার ফল যে ভালো হবে না, সেই ইঙ্গিতও দিয়েছেন জয়।

 Ishan Kishan: মায়ের হাতের রান্না খেয়ে ভাইপোর সঙ্গে সময় কাটানো!

যদিও একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে ঈশান কিষাণের ঘনিষ্ঠ মহল সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে, বিসিসিআইয়ের নির্দেশিকা ঈশানকে উদ্দেশ করে নয়। ঈশান কিষাণ বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করা হয়েছে।

ঈশান কিষাণ বিশ্বকাপের ফাইনালে হারের পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। সে কারণে বিশ্বকাপের পরই সাময়িক বিরতি নিতে চেয়েছিলেন। কিন্তু বিসিসিআইয়ের কথা মেনে নিয়ে কয়েকটি ম্যাচ খেলেন। জোর করে খেললেও মানসিক ক্লান্তি গ্রাস করছিল। সে কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে সরে দাঁড়ান বলে দাবি করা হয়েছে।

তবে ছুটিতে থাকলেও ঈশান কিষাণ বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের কথামতো ট্রেনিং ও ব্যাটিং টেকনিকের উন্নতির প্রয়াস চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকায় লোকশ রাহুলকে একাদশে নেওয়ার কারণ হিসেবে যা ঈশানকে বলা হয়েছিল, সেইমতো নিজেকে আরও উন্নত করতে চান তিনি।

ভদোদরায় রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়ামে ঈশান কিষাণ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে অনুশীলন করেছেন। তিনি বোর্ডের কাছে ডিওয়াই পাতিল টুর্নামেন্টে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার হয়ে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের আবেদনও করতে চলেছেন বলে খবর।

ঈশান টি২০ বিশ্বকাপে খেলার জন্যই আপাতত নিজেকে প্রস্তুত রাখছেন। কেন না, ধ্রুব জুরেল রাজকোট টেস্টে যেভাবে ব্যাটিং করেছেন, কিপিং করছেন, তাতে তাঁকে লম্বা রেসের ঘোড়া বলেই মনে করা হচ্ছে। প্রতিভা থাকলেও ঈশান লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে খেলার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন।

ঈশান ভারতীয় দলের হয়ে বা আইপিএলে খেলার কারণে দীর্ঘদিন মায়ের হাতের রান্না মিস করতেন। আপাতত ভদোদরায় ২ বেডরুমের একটি ফ্ল্যাট ঈশান ভাড়া নিয়ে রয়েছেন বলে খবর। পরিবারের সকলের সমর্থন পাচ্ছেন। ঈশানের দাদা রাজ লখনউয়ের শল্য চিকিৎসক। তিনি ছাড়া পরিবারের সকলের সঙ্গে ঈশান ভদোদরায় রয়েছেন।

ভাইপো ভিরাজের সঙ্গে সময় কাটিয়েও ঈশান মানসিকভাবে চনমনে হয়ে উঠেছেন বলে খবর। তিন বেলা মায়ের রান্না খেয়েও তৃপ্ত তিনি। সবমিলিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো ঈশানের কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এবার শুধু মাঠে নামার প্রতীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+