ভারতের মাইলস্টোন ম্যাচে বিরাট চমক, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিং পার্টনারের নাম জানালেন রোহিত

কাল আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে মেন ইন ব্লু খেলবে ১ হাজারতম আন্তর্জাতিক ম্যাচ। মেন ইন মেরুনদের বিরুদ্ধে ভারত নামছে নতুন ওপেনিং জুটি নিয়ে। বোনের বিয়ের কারণে এই ম্যাচে নেই লোকেশ রাহুল। শিখর ধাওয়ান ও ঋতুরাজ গায়কোয়াড় করোনা আক্রান্ত। দলে ডাক পাওয়ার পর তিন দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল।

নয়া ওপেনিং জুটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাইলস্টোন ম্যাচে

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সাংবাদিক বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন, ঈশান কিষাণই কালকের ম্যাচে ওপেন করতে নামবেন। মুম্বই ইন্ডিয়ান্সেও ঈশান রোহিতের সঙ্গে ওপেন করেছেন। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ৪৬ বলে ৭০ রান করার পর আর ব্যাটিং চালিয়ে যাননি কিষাণ অন্য সতীর্থদের সুযোগ দিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচে তিনি করেন ৪। এরপর দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে তাঁর রান ছিল যথাক্রমে ৪৯, ৯১ ও অপরাজিত শূন্য।

সাদা বলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির উত্তরাধিকার বহন করাই তাঁর লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন রোহিত। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি যেতে পারেননি। লোকেশ রাহুল প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দেন। তিনটি ম্যাচেই ভারত পরাস্ত হয়। ২০২৩ সালের বিশ্বকাপের প্রস্তুতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই শুরু করতে চাইছে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারত। খুব বেশি পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করেন না রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজ জয় দিয়েই নতুন সফর শুরু করেছিল রাহুল-রোহিতের কোচ-অধিনায়ক জুটি। ফের তাঁরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নতুনভাবে শুরু করতে চলেছেন।

নয়া ওপেনিং জুটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাইলস্টোন ম্যাচে

রোহিত শর্মা বলেছেন, খুব বেশি পরিবর্তন দরকার নেই। পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলায় কিছু পরিবর্তন আসতেই পারে। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাও দরকার হবে। আমারা নিজেদের মধ্যে আলোচনা করছি, তবে এটা একেবারেই নয় যে আমি এসে আমূল সব কিছু বদলে দেব। কার কাছ থেকে দল কী প্রত্যাশা করছে সে সম্পর্কে দলের সকলেই সুস্পষ্ট ধারণা যাতে পান সেটা নিশ্চিত করব। একদিনের আন্তর্জাতিকে আমাদের সাফল্যের হার ৭০ শতাংশ। দলের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। অন্য দলকে অনুকরণ আমরা করব না। আমাদের একটা কাঠামো রয়েছে, সেই অনুযায়ী আমরা খেলে থাকি। অ্যাপ্রোচে কিছু রদবদল প্রয়োজন হলেও ব্যাপক পরিবর্তনের দরকার হবে না। আমরা ভালো খেলছি, কোনও কিছু জটিল হোক তা চাই না। অনেকের একদিনের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা বিশেষ নেই। আগামী কয়েক মাসে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হবে। সামান্য বদল এনেই সবকিছু এগোবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+