Ishan Kishan: বল বিকৃতি নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক ঈশান কিষাণের, অস্ট্রেলিয়া এ-র কাছে হারল ভারতের এ দল

Ishan Kishan: অস্ট্রেলিয়া এ দলের কাছে প্রথম আনঅফিসিয়াল টেস্টে হেরে গেল ভারতের এ দল। ম্যাকেতে ম্যাচের শেষ দিনে কোনও উইকেট না খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া এ।

যদিও এদিনের খেলা শুরুর আগে জোরালো বিতর্ক হলো আম্পায়ারের বল বদলানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেও শাস্তির কবলে পড়তে হলো না ঈশান কিষাণকে।

Ishan Kishan

বলে আঁচড় বা স্ক্র্যাচ রয়েছে। এই কারণ দেখিয়ে খেলা শুরুর আগে বল বদলানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এরপরই দেখা যায় ভারতের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আম্পায়ার শন ক্রেগের উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। স্বভাবতই বোঝা যায়, আম্পায়ারদের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি ভারতীয় এ দলের ক্রিকেটাররা।

ফক্স স্পোর্টসের স্টাম্প মাইক্রোফোনের অডিওতে শোনা গিয়েছে, বলে আঁচড় থাকায় তা বদলানো হচ্ছে। এ নিয়ে আলোচনা আর হবে না। খেলা শুরুর নির্দেশ দেন আম্পায়ার। সেই সময় ঈশান কিষাণ বলেন, তাহলে এই বলেই আমাদের খেলতে হবে! এটা বোকার মতো সিদ্ধান্ত।

এরপরই আম্পায়ার ক্রেগ ঈশানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের জন্য তাঁর বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হবে। এমন আচরণ অনভিপ্রেত। ঈশান বা ভারতীয় এ দলের জন্যই এই বল বদলাতে হলো, এমনই দাবি করেন আম্পায়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি অনুযায়ী এটি লেভেল থ্রি অপরাধ। অনভিপ্রেত কারণে বল বদলালে যে দলের বিরুদ্ধে অভিযোগ তার প্রতিপক্ষ দলের খাতায় পাঁচ রান যোগ হওয়ার কথা। যদিও এ ক্ষেত্রে সেটি হয়নি। যদি আম্পায়াররা মনে করেন কোনও দলের ক্রিকেটার বা ক্রিকেটারদের কারণে বল বদলের দরকার, তাহলে প্রতিপক্ষ ব্যাটারদের কাছে প্রথমে জানতে চাওয়া হয় তাঁরা ওই বলে খেলবেন কিনা।

প্রতিপক্ষ দলের অধিনায়কের পরামর্শ নেওয়া যেতে পারে, কিংবা ব্যাটাররাই নিজেদের মতামত জানাতে পারেন। এরপর ওই বলের মতো অবস্থায় থাকা কোনও বল দিয়ে পুরানো বলের পরিবর্তে খেলা শুরু হতে পারে। আম্পায়াররা ব্যাটিং দলকে ৫ রান দিতে পারেন। সেই সঙ্গে ফিল্ডিং দলের অধিনায়ককে জানাবেন বল বদলের কারণ। ফিল্ডিং দলের কারণে বল বদলাতে হলে তা অধিনায়ককে জানাতে হয়।

ম্যাচ শেষে যে দল অপরাধ করেছে তার এগজিকিউটিভদের এবং ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকা গভর্নিং বডির কাছে রিপোর্ট দিতে পারেন আম্পায়াররা। নানাভাবে বলের চরিত্র বদলের চেষ্টা করতে পারে কোনও দল। যে সময় ঘটনা ঘটে তখন ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক নাথান ম্য়াকসুইনি।

ফলে বোঝাই যাচ্ছে, তিনি ওই বলে খেলতে আপত্তি জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে ঈশান কিষাণকে শাস্তির মুখে পড়তে হবে কিনা তা স্পষ্ট নয়। ঈশান এবং ভারতীয় এ দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট দলেও নেই। যদিও বল বিকৃতির চেষ্টার অভিযোগ নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করল ভারতীয় এ দলের সফরে।

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি লঘু করে দিয়েছে। বলের অবস্থা খারাপ হওয়াতেই তা বদলানো হয়েছে বলে আম্পায়াররা উল্লেখ করেছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে ঈশান কিষাণকে শাস্তির মুখে পড়তে হচ্ছে না। খেলা শুরুর আগেই বলের বিষয়টি দুই দলের অধিনায়ক ও ম্যানেজারদের জানানো হয়েছিল। তবে কেন মাঠে তর্কাতর্কি চলল তা নিয়ে প্রশ্ন থাকছেই।

প্রথম আনঅফিসিয়াল টেস্ট খেলা দলের অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ ও নীতীশ কুমার রেড্ডি ভারতের টেস্ট দলে রয়েছেন। অস্ট্রেলিয়া এ দলের কোনও উইকেট ভারতীয় এ দল আজ ফেলতে পারেনি। ৭৫ ওভারে তিন উইকেট হারিয়েই ২২৫ রানের টার্গেটে পৌঁছে যায় অস্ট্রেলিয়া এ।

নাথান ম্যাকসুইনি ১৭৮ বলে ৮৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট দলে ঢোকার দাবি জোরালো করলেন। বিউ ওয়েবস্টার ১১৭ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথার ১টি করে উইকেট পান। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+