আইসিসির টি-২০ ক্রমতালিকায় দশ ধাপ উঠে এলেন ঈশান কিষান, সেরা দশে নেই বিরাট-রোহিত, শীর্ষ স্থান ধরে রাখলেন সূর্য

আইসিসির টি-২০ ক্রমতালিকায় দশ ধাপ উঠে এলেন ঈশান কিষান, সেরা দশে নেই বিরাট-রোহিত, শীর্ষ স্থান ধরে রাখলেন সূর্যকুমার

সদ্য প্রকাশিত আইসিসির টি ২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দশ ধাপ উঠে এলেন ঈশান কিষান। দশ ধাপ উঠে ২৩ নম্বরে বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক- ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে ৩৭ রান করেন ঈশান।

আইসিসির টি-২০ ক্রমতালিকায় দশ ধাপ উঠে এলেন ঈশান কিষান, সেরা দশে নেই বিরাট-রোহিত

ঈশানের থেকেও চোখ ধাঁধানো উন্নতি করেছেন দীপক হুডা। আইসিসির ক্রমতালিকায় ৪০ ধাপ উঠে এসেছেন তিনি। প্রথম টি ২০ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩ বলে ৪১ রানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিং খেলেন তিনি। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ১০০-এ স্থান করে নিয়েছেন দীপক হুডা। বর্তমানে তাঁর র্যাঙ্কিং ৯৭। তবে, যে যতই উন্নতি করুন প্রথম দশে স্থান করতে পারেননি কেউই একমাত্র সূর্যকুমার যাদব ছাড়া।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার। ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে সূর্যকুমার রয়েছেন শীর্ষ স্থানে। দ্বিতীয় স্থান থাকা পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের থেকে ৪৭ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন সূর্যকুমার। ভারতীয়দের মধ্যে আইসিসির টি ২০ ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কে এল রাহুলের খারাপ ফর্ম তাঁর র্যাঙ্কিংয়ে অবনতি ঘটিয়েছে। ২০ নম্বরে নেমে গিয়েছেন রাহুল। ২১ নম্বর স্থানে রয়েছেন রোহিত শর্মা।

টি ২০ বোলারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়েতে প্রথম টি ২০ ম্যাচে ২২ রান খরচ করে ১ উইকেট পেয়েছিলেন, ব্যাট হাতে দ্রুত ২১ রানও করেছিলেন তিনি। এর ফলে অলরাউন্ডারদের তালিকায় তিনি দুই ধাপ উঠে পাঁচ নম্বরে চলে এসেছেন। অল-রাউন্ডারদের তালিকা. শীর্ষে রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শাকিব আল হাসান। অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পাণ্ডিয়া রয়েছেন তৃতীয় স্থানে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আয়োজিত হবে এই ম্যাচ। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া, একই সঙ্গে জিতে নেবে বছরের প্রথম সিরিজ। অপর দিকে, শেষ ম্যাচের আগে শ্রীলঙ্কাকে সিরিজে হার বাঁচাতে হলে এই ম্যাচ জিততেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+