Ranji Trophy: বিসিসিআইয়ের নির্দেশের পরও নিজের মেজাজেই আছেন ঈশান, অংশ নিলেন না রঞ্জি ম্যাচে

রঞ্জি ট্রফি খেলা নিয়ে ক্রিকেটারদের উদাসীনতা রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। জাতীয় দলে থাকা এবং চোট পাওয়া ব্যতীত সব ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে বোর্ড। কিন্তু ঈশান কিষাণ আছেন নিজের মেজাজেই। রঞ্জি ‌ট্রফির লিগ পর্বের শেষ ম্যাচেও নিজেকে লাল বলের ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখলেন ঝাড়খণ্ডের তারকা ক্রিকেটার।

শুক্রবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফিতে লিগ পর্বের শেষ রাউন্ডের খেলা। ঝাড়খণ্ড মুখোমুখি হয়েছে রাজস্থানের। অথচ টিম লিস্ট প্রকাশের পর দেখা গেল সেখানে নাম নেই ঈশানের। দলের তারকা ক্রিকেটার যে খেলবেন না তা বৃহস্পতিবারই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কারণ ঈশান ঝাড়খণ্ড শিবিরে যোগই দেননি। কিন্তু প্রশ্ন উঠছে বোর্ডের নির্দেশের পরও কীভাবে রঞ্জি ট্রফি খেলতে অনীহা দেখাচ্ছেন ঈশান?

Ranji Trophy

বোর্ড সচিব জয় শাহ বুধবার রাতে বলেছিলেন, 'ইতিমধ্যেই ফোনে প্রত্যেকের কাছে এই বিষয়ে বার্তা গিয়েছে। এবার লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে যদি নির্বাচক, কোচ বা অধিনায়ক চান সেক্ষেত্রে সব ক্রিকেটারকে রঞ্জি খেলতে হবে।'

রঞ্জি ট্রফি চলাকালীন আইপিএল মোডে আসা খেলোয়াড়দের নিয়ে বেশ ক্ষুব্ধ বিসিসিআই। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই সমস্ত ক্রিকেটারদের জন্য একটি শক্তিশালী বার্তা পাঠানো হয়েছে যারা টিম ইন্ডিয়ার অংশ নন কিন্তু তারা রঞ্জি ট্রফির মতো গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

কয়েকদিন আগেই বিসিসিআইয়ের একটি সূত্র সর্বভারতীয় ইংরেজী সংবাদমাধ্যমে জানিয়েছেন, "জানুয়ারি থেকেই আইপিএল নিয়ে ভাবনাচিন্তা করতে থাকা নির্দিষ্ট ক্রিকেটারদেরকে নিয়ে বোর্ড খুব বেশি খুশি নয়।"

বেশ কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে খেলার অনীহা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঈশান কিষাণকে নিয়ে সম্প্রতি তীব্র বিতর্ক দেখা দিয়েছে । দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার। মানসিক অবসাদের কারণে খেলতে পারবেন না বলে জানান। কিন্তু কয়েকদিনের মধ্যেই পার্টি করতে দেখা যায় তাঁকে। অংশ নেন টিভি শো-তেও।

ভারতীয় দলের কোচ রাহুল‌ দ্রাবিড় তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই পথে হাঁটেলে‌ন না ঝাড়খণ্ডের উইকেটরক্ষক ব্যাটার। নিজের পছন্দ মতোই অনুশীলন করতে শুরু করেছেন।

কয়েকদিন আগে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ঈশান কিষাণকে বরোদায় 'ওয়ার্ক আউট এবং অনুশীলন' করতে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের তারকা ক্রিকেটার গত কয়েক সপ্তাহ ধরে এই শহরে রয়েছেন। রিলায়েন্স অ্যাকাডেমির সুযোগ-সুবিধা ব্যবহার করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার লক্ষ্য নিয়ে তিনি অনুশীলন করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+