Ishan Kishan: অবাধ্য ঈশান অবশেষে খেলায় ফিরলেন, কেমন পারফরম্যান্স করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার?
সোমবারই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন হার্দিক পাণ্ডিয়া। তার ২৪ ঘণ্টার মধ্যেই ২২ গজে প্রত্যাবর্তন করলেন অবাধ্য ঈশান কিষাণও।নাভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ডিওয়াই পাটিল টি২০টুর্নামেন্টে মাঠে ফিরলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও নামলেন ঈশান।
আরবিআইয়ের হয়ে খেলতে নামেন ঈশান কিষাণ। আরবিআইয়ের জার্সিতে রুট মোবাইলের বিরুদ্ধে ঈশান কিষাণের উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিংও করেন। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে খুব একটা সফল হলেন না মুম্বই ইন্ডিয়ান্স দলের এই ক্রিকেটার। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৯২ রান তুলেছে রুট মোবাইল। আরবিআইয়ের ওপেন করতে নেমে অবশ্য শুরুটা ভালোই করেন ঈশান।

এমনকি সোমবার রাঁচিতে ম্যাচ জ।এর পর রোহিত শর্মাও রঞ্জি বিমুখ ক্রিকেটারদের কড়া বার্তা দেন। হিটম্যান বলেন, টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফর্ম্যাট। তাই টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে হলে একটা খিদে থাকতে হবে। আমরা সেই সকল প্লেয়ারদের সুযোগ দেব, যাঁদের খিদে রয়েছে। যাঁদের এই ফর্ম্যাটে খেলার খিদে নেই, তাঁদের দেখেই বোঝা যায়। আর এই খিদেটা না থাকলে তাঁদের খেলানোর কোনও মানে হয় না।'
ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে বিগত কয়েক মাসে তাঁকে নিয়ে কম জলঢোলা হয়নি। ঈশান কিষাণেরর কেন্দ্রীয় চুক্তির উপরেও একটা বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, বিসিসিআই এবার ঈশানকে বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে। কারণ তিনি বহুদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগাযোগ করছেন না। সেইসঙ্গে পাত্তা দিচ্ছেন না ঘরোয়া ক্রিকেটকেও।
Ishan Kishan participating in the DY Patil T20 Tournament. pic.twitter.com/JAaiCevaLm
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 27, 2024
এরআগে সোমবার প্রত্যাবর্তনের টি২০ ম্যাচে হার্দিক পাণ্ডিয়া ৪ বলে ২ উইকেট সংগ্রহ করেন । হার্দিক পাণ্ডিয়া তাঁর তৃতীয় ওভারে ২ উইকেট শিকার করেন। হার্দিক বল হাতে ভালো পারফর্ম করেন। তাঁর বল ভালো সুইং পেয়েছে। মোট ৩ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট পান। এর পাশাপাশি ব্যাট হাতে ৪ বলে অপরাজিত ৩ রান করেন।












Click it and Unblock the Notifications