Ishan kishan: কীভাবে হয়ে উঠলেন উইকেটরক্ষক? সচিনের সামনেই কটূকথা! জানুন ঈশান কিষানের অজানা কাহিনি

ঝাড়খণ্ড থেকে ধোনির উত্তরসূরী হিসেবে ভারতীয় ক্রিকেটে উঠে এসেছেন ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেটের পর আইপিএলের আঙিনাতে ব্যাট হাতে সফল হওয়ার পর সাম্প্রতিককালে সীমিত ওভারে ভারতীয় দলে সদস্য হিসেবে মেনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঈশান।

কিন্তু জানেন কি ঈশানের উইকেটরক্ষক হয়ে উঠার গল্পটা। কীভাবে দাস্তানা হাতে নিজেকে প্রতিষ্ঠা করলেন? ধোনি , রোহিত অধিনায়ক হিসাবে মাঠে কে কেমন? এমনই বেশ কিছু অজানা প্রশ্নের উত্তর দিয়েছেন ঈশান কিষান। সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ক্রিকেট কেরিয়ারের এবং ভারতীয় দলের বেশ কিছু অজানা তথ্য প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের তরুণ তুর্কি।

ঈশান কিষান

নিজের উইকেট কিপার হওয়ার প্রসঙ্গে ঈশান- কিষান বলেছেন, 'আমি কেরিয়ারের শুরুতে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে মূলত ব্যাটিং করতাম। কিন্তু একদিন ভাবলাম এমন কিছু করতে হবে যাতে ম্যাচের সব সময় নিজেকে ব্যস্ত রাখতে পারি। তাই ইউকেট কিপার হওয়ার শখ হলো।'

'এরপরই একদিন দলের নিয়মিত উইকেট কিপার চোট পাওয়ায় আমি কিপিং করি, সেই ম্যাচে তিনটে ক্যাচ তালুবন্দি করি। এর পর থেকেই নিজেকে উইকেটরক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে শুরু করি।'

ঈশান

ধোনিএবং রোহিত উভয়ের নেতৃত্বেই খেলেছেন তিনি। ক্যাপ্টেন হিসেবে মাঠে কে কেমন? এর উত্তর দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার । ঈশানের কথায়, মাঠে ধোনি কথা কম বলেন তাঁর মাথা যেন বেশি কাজ করে। প্রথম দিকে ফিল্ডিং পরিবর্তনের সময় ধোনির ইশারা কিছুতেই বুঝতে পারতাম না একবার ইশারা বুঝতে না পেরে সামনে গিয়ে জিজ্ঞাসা করি কিন্তু তারপরও আমাকে ইশারাতেই উত্তর দেয়।'

অন্যদিকে হিটম্যান প্রসঙ্গে বলেন, 'রোহিত ম্যাচের মধ্যেই অনেক সময় উত্তেজিত হয়ে কড়া কথা শুনিয়ে দেয় কিন্তু ম্যাচের পরে আবার জড়িয়ে ধরে সব মিটিয়ে নেয়। তবে মাঠে সব সময়ই ক্রিকেটারদের উৎসাহ দেয়।'

মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘরে তাঁর সঙ্গে সচিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ঘটনা প্রসঙ্গে ঈশান বলেন, 'প্র্যাকটিসের পর অনেক ব্যাগপত্র থাকলে আমরা মিলেমিশে প্রত্যেকেই সাজঘরে নিয়ে যাই কিন্তু সেদিন আমাকে সবাই একা ফেলে চলে যায়। ফলে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি সাজে ঘরে ঢুকেই কোন দিকে না তাকিয়ে কয়েকটা গালিগালাজ দিয়ে ফেলি'

ঈশান কিষান

এরপরে কী হয়েছিল? ঈশান বলেন, 'সতীর্থরা আমাকে ইশারা করে আমি তাকাতেই দেখি সচিন বসে আছেন, সঙ্গে সঙ্গে আমি সানগ্লাস খুলে কান থেকে হেডফোন খুলে তাঁকে বলি আপনি আছেন আমি বুঝতে পারিনি। পাল্টা সচিন পাজি আমাকে গুড আফটারনুন বলেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+