ছক্কা মেরে বিশ্বরেকর্ড, টি ২০-র পর একদিনের আন্তর্জাতিক অভিষেকেও ধামাকা ঈশানের

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে জন্মদিনে একদিনের আন্তর্জাতিক অভিষেক বেশ কিছু কারণে স্মরণীয় করে রাখলেন ঈশান কিষাণ। টি ২০-তে অভিষেকের মতোই একদিনের আন্তর্জাতিক কেরিয়ারও শুরু করলেন হাফ সেঞ্চুরি দিয়ে এবং বিশ্বরেকর্ড করে। একাধিক নজির গড়লেন শিখর ধাওয়ানও।

প্রথম বলেই ছক্কা

জোহান লৌউ (২০০৮), জাওয়াদ দাউদ (২০১০), ক্রেগ ওয়ালেস (২০১৬) ও রিচার্ড নাগারভা (২০১৭) তাঁদের কেরিয়ারে একদিনের আন্তর্জাতিকে প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন। সেই তালিকায় আজ যোগ হল ঈশান কিষাণের নাম। তবে ঝাড়খণ্ডের ঈশান কিষাণই প্রথম যিনি অভিষেক ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকালেন। পৃথ্বী শ আউট হওয়ার পর ম্যাচের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তিনে খেলতে নেমেই ছক্কা মারলেন ধনঞ্জয় ডি সিলভাকে, এমনকী ফিয়ারলেস ক্রিকেটের নজির রেখে পরের বলেই মারলেন চার।

অভিষেকেই হাফ সেঞ্চুরি

অভিষেকেই হাফ সেঞ্চুরি

আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ অভিষেকে তিনি করেছিলেন ৩২ বলে ৫৬। একদিনের আন্তর্জাতিক অভিষেকে ঈশানের ব্যাট থেকে এল ৪২ বলে ৫৯। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও ২টি ছক্কা।

আরও রেকর্ড

আরও রেকর্ড

গুরশরণ সিংয়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে জন্মদিনে একদিনের আন্তর্জাতিক অভিষেক হল ঈশানের। পৃথ্বী শ ও ঈশানের ঝোড়ো ইনিংস ২৬৩ রান তাড়া করতে নামা ভারতের জয়ের পথ সহজ করে দেয়। পৃথ্বী ২৪ বলে ৪৩ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম এক হাজার রান পূর্ণ করলেন শিখর ধাওয়ান। হাসিম আমলা করেছিলেন ১৮টি ইনিংসে, শিখর এই মাইলস্টোন স্পর্শ করলেন এক ইনিংস কম খেলে। ১৪০তম ইনিংসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ৬ হাজার রান করার নিরিখে ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির পরেই রইলেন শিখর। এদিন ৩৫ রান করার সঙ্গে সঙ্গেই ১৪তম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান হল ভারত অধিনায়কের। দেশকে প্রথমবার নেতৃত্ব দেওয়া ম্যাচে ধাওয়ান পেলেন কেরিয়ারের ৩৩তম অর্ধশতরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+