IPL 2021: বিধ্বংসী ঈশান কিষাণ! রাজস্থানকে চূর্ণ করে কেকেআরের চিন্তা কীভাবে বাড়াল মুম্বই ইন্ডিয়ান্স?
ডু অর ডাই ম্যাচে কামব্যাক করে ওপেনার হিসেবে দুরন্ত ইনিংস খেলে মুম্বই ইন্ডিয়ান্সকে স্মরণীয় জয় এনে দিলেন ঈশান কিষাণ। শারজায় জয়ের জন্য ৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭০ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল গতবারের চ্যাম্পিয়নরা। এই জয়ের সুবাদে নেট রান রেটে উন্নতি ঘটিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে চিন্তা বাড়ল কলকাতা নাইট রাইডার্সের।

Dominant display from @mipaltan! 💪 💪
— IndianPremierLeague (@IPL) October 5, 2021
The @ImRo45-led unit seal a comprehensive 8⃣-wicket win and registered their 6⃣th win of the #VIVOIPL. 👏 👏 #VIVOIPL #RRvMI
Scorecard 👉 https://t.co/0oo7ML9bp2 pic.twitter.com/psjBCAI90R
এখনও অবধি ১৩টি ম্যাচে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১২। নাইটদের নেট রান রেট ০.২৯৪। আরও এক ওভার আগে জিতলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেটও পজিটিভে চলে আসত। রোহিতের দলের নেট রান রেট মাইনাস (-) ০.০৪৮। ১৩টি করে ম্যাচে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের ঝুলিতে ১০ পয়েন্ট করে রয়েছে। ফলে শেষ চারের চতুর্থ দল হতে লড়াই হয়ে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সেরই। কেকেআর শেষ ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃহস্পতিবার। শুক্রবার পয়েন্ট তালিকার সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রোহিত শর্মাদের। ফলে তুলনায় সহজ প্রতিপক্ষ পাবে মুম্বই ইন্ডিয়ান্স। যেহেতু আগের দিন কেকেআর শেষ ম্যাচ খেলবে তাই ঠিক কী করলে প্লে অফে যেতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স, সেই সম্পর্কে সম্যক ধারণা নিয়েই শেষ ম্যাচ খেলতে পারবেন বলে স্বস্তিতে রোহিত। পাঞ্জাব কিংসের শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ফলে পাঞ্জাব ও রাজস্থানের শেষ ম্যাচ নিয়মরক্ষারই। কারণ, দুই দলের নেট রান রেটও বেশ খারাপ।
End of powerplay!
— IndianPremierLeague (@IPL) October 5, 2021
5⃣6⃣ runs for @mipaltan.
2⃣ wickets for @rajasthanroyals.#VIVOIPL #RRvMI
Follow the match 👉 https://t.co/0oo7ML9bp2 pic.twitter.com/ZVPzmLxe1f
খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। আজ লক্ষ্যমাত্রা ছোট হলেও ২৫ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে টি ২০ বিশ্বকাপের আগে স্বস্তি দিলেন ঈশান। রোহিত শর্মাও জানিয়েছেন তাঁর আস্থা ছিল ঈশানের উপর। তাঁর আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন কিষাণ। তবে সূর্যকুমার যাদব আজ ৮ বলে ১৩ রানের বেশি করতে পারলেন না। হার্দিক পাণ্ডিয়া ৬ বলে ৫ পাঁচ রান করে অপরাজিত থাকেন। এদিন হার্দিককে চারে খেলানো হল। আজও পাণ্ডিয়া খেলেন ব্যাটার হিসেবেই। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের দ্বিতীয় ওভার মেডেন নেন চেতন সাকারিয়া। সেই ওভারটি খেলেছিলেন কিষাণ। তারপরও তিনি ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন উইনিং শটে ছক্কা হাঁকিয়ে। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে চেনা ছন্দে ফিরলেন ঈশান কিষাণ। বল হাতে রেখে বড় জয়ের নিরিখে এটি মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় সেরা জয়। মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া একটি করে উইকেট দখল করেন।
#BELIEVE 👊💙 https://t.co/PjmtNdAfgr
— Mumbai Indians (@mipaltan) October 5, 2021
রোহিত শর্মা বলেন, এখানে আমরা ২ পয়েন্ট পেতে এসেছিলাম, সেই লক্ষ্য পূরণ হয়েছে। নেট রান রেট ভালো করাও জরুরি ছিল। ঈশানের প্রতি আস্থা থাকায় মেডেন ওভার গেলেও তাঁকে কিছু বলেননি রোহিত। দলের বোলারদেরও প্রশংসা করেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সানরাইজার্সকে হাল্কাভাবে নিচ্ছেন না। তাঁর কথায়, আইপিএলে যে কেউ যে কোনও দলকে হারাতে পারে। তবে আমরা কেকেআরের পরে খেলব এটা কিছুটা সুবিধাজনক বিষয়। রোহিত এদিন ১৯ বলে ২৪ রান করেন। তার আগে রোহিতকে স্টাম্প আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন সঞ্জু স্যামসন। রোহিতের ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। এই ছয়টি রোহিতের টি ২০ ক্রিকেটে ৪০০তম ছক্কা। এদিন ঈশান কিষাণ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১ হাজার রানও পূর্ণ করেন। নাথান কুল্টার-নাইল ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।












Click it and Unblock the Notifications