Ishan Kishan: ঈশান কিষাণের বিধ্বংসী দ্বিশতরানে কোন কোন নজির? জেনে নিন একনজরে

বিরাট কোহলি শতরান করছেন, ভারত জিতছে, তবু সেই শতরানকে ছাপিয়ে যাচ্ছে ম্যাচ-জেতানো অন্য কারও কীর্তি। এমনটা সচরাচর হয় না। যার সাক্ষী আজ থাকল চট্টগ্রাম। সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিকে হোয়াইটওয়াশ বাঁচাতে নামা ভারত জিতল ২২৭ রানে। যা সম্ভব করে দিল ঈশান কিষাণের ১৩১ বলে ২১০ রানের ইনিংস। যাতে রয়েছে ২৪টি চার ও ১০টি ছয়।

দ্রুততম ঈশান

ঈশান কিষাণ এদিন দ্বিশতরান পূর্ণ করতে নেন মাত্র ১২৬টি বল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে যা দ্রুততম। ২০১৫ সালের বিশ্বকাপে ক্রিস গেইল ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। ২০১৮ সালে মহিলাদের ওডিআইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের দ্বিশতরান করতে নেন ১৩৪ বল। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম শতরানটির মালিক আপাতত ঈশান।

প্রথম শতরানেই নজির

এদিন ঈশান কিষাণ হাঁকালেন কেরিয়ারের প্রথম ওডিআই শতরান। কেরিয়ারের প্রথম শতরানটিই দ্বিশতরান, এমনটা আগে হয়নি। ২০০৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবোয়ের চার্লস কভেন্ট্রি নিজের প্রথম ওডিআই শতরান পূর্ণ করে অপরাজিত ছিলেন ১৯৪ রানে। ঈশান ২৪ বছর ১৪৫ দিনের মাথায় ওডিআই দ্বিশতরান হাঁকালেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা ওডিআই ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন তাঁর ২৬ বছর ১৮৬ দিনের মাথায়। বাংলাদেশের বিরুদ্ধে কভেন্ট্রির অপরাজিত ১৯৪-ই ছিল প্রতিপক্ষ ব্যাটারের ব্যক্তিগত সর্বাধিক স্কোর। বাংলাদেশের বিরুদ্ধে এই প্রথম কোনও ব্যাটার ওডিআই দ্বিশতরান হাঁকালেন।

একাধিক মাইলস্টোন

একাধিক মাইলস্টোন

বাংলাদেশের মাটিতে ২০১১ সালে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন অপরাজিত ছিলেন ১৮৫ রানে। একদিনের আন্তর্জাতিকে সেই নজির টপকে বাংলাদেশে প্রথম ওডিআই দ্বিশতরান করার পাশাপাশি ব্যক্তিগত সর্বাধিক ওডিআই স্কোর খাড়া করলেন কিষাণ। ৩৫তম ওভারের শেষ বলে ঈশান দ্বিশতরান পূর্ণ করেন। ওভার সংখ্যার নিরিখেও দ্রুততম দ্বিশতরান কিষাণের। এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যখন বীরেন্দ্র শেহওয়াগ দ্বিশতরান করেন তা হয়েছিল ভারতীয় ইনিংসের ৪৩.৩ ওভারের মাথায়। ঈশানের ২১০ রানের মধ্যে ১৫৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরানে রোহিতের ১৮৬ এবং ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরির ১৬২ রান এসেছিল চার ও ছয় থেকেই।

একনজরে আরও কীর্তি

একনজরে আরও কীর্তি

ঈশান কিষাণ এদিন ১৫০ রানে পৌঁছে যান ১০৩ বল খেলেই। একদিনের আন্তর্জাতিকে এটি দ্রুততম দেড়শো। ২০১১ সালে বীরেন্দ্র শেহওয়াগ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেড়শো পূর্ণ করেন ১১২ বল খেলে। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআইয়ে যে কোনও দলের মধ্যে সর্বাধিক ২৯০ রানের পার্টনারশিপ গড়লেন বিরাট ও ঈশান। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ও কুইন্টন ডি কক অবিচ্ছেদ্য ২৮২ রানের পার্টনারশিপ গড়েন বাংলাদেশের বিরুদ্ধে। এই পার্টনারশিপে ৬৮.৬ শতাংশ রান কিষাণের। গত মাসে ভারতের বিরুদ্ধে কেন উইলিয়ামসনের সঙ্গে জুটিতে ২২১ রান যোগ করেন টম লাথাম। তার মধ্যে লাথামের একারই ছিল ১৪৫, যা ওই পার্টনারশিপের ৬৫.৬ শতাংশ। সেই নজির টপকে গেলেন কিষাণ। ২০০-র বেশি রানের পার্টনারশিপ রান রেটের নিরিখে রইল দ্বিতীয় দ্রুততম। এদিন ওডিআইয়ে এই প্রথম বাংলাদেশের বিরুদ্ধে কোনও দল বাংলাদেশের মাটিতে ৪০০-র বেশি রান করল। ২০১১ সালে ভারত করেছিল ৪ উইকেটে ৩৭০। এদিন বিরাট-ঈশান তাণ্ডবে ভেঙে গেল ২০১৯ সালে ইংল্যান্ডের বাংলাদেশের মাটিতে করা ৪ উইকেটে ৩৯১ রানের নজির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+