ভিডিও: ধোনির অটোগ্রাফের উপর কিষানের সই চাইলেন ভক্ত, অগ্রজের প্রতি সম্মান দেখিয়ে যা বললেন ঈশান কিষান

ভিডিও: ধোনির অটোগ্রাফের উপর কিষানের সই চাইলেন ভক্ত, অগ্রজের প্রতি সম্মান দেখিয়ে যা বললেন ঈশান কিষান

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ঈশান কিষান। সারা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলে। ২৪টি চার এবং ১০টি ছয়ের সৌজন্য গড়েছিলেন একের পর এক রেকর্ড। বিরাট কোহলিতে সঙ্গে নিয়ে ২৯০ রানের পার্টনারশিপ গড়েন কিষান।

ভিডিও: ধোনির অটোগ্রাফের উপর কিষানের সই চাইলেন ভক্ত, অগ্রজের প্রতি সম্মান দেখিয়ে যা বললেন ঈশান কিষান

এই ম্যাচে শতরান পান বিরাট কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটে ৭২ নম্বর শতরানটি করেন বিরাট। দুই ব্যাটারের যুগলবন্দীতে ৫০ ওভার শেষে ৪০৯/৯ তুলেছিল ভারত। ১২৬ বলে ২০০ রান করেছিলেন ঈশান কিষান, যা একটি বিশ্ব রেকর্ড। পাশাপাশি চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে তিনি দ্বি-শতরান করেন একদিনের ক্রিকেটে। জাতীয় দলের ফর্ম ঘরোয়া ক্রিকেটেও বজায় রেখেছেন ঈশান কিষান। রঞ্জি ট্রফিতে গ্রুপ 'সি'-এর ম্যাচে কেরালার বিরুদ্ধে ঝাড়খণ্ডের হয়ে শতরান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ঈশানে পারফরম্যান্সে ঝাড়খন্ডের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বেশ আনন্দিত তাঁর সমর্থকেরাও। এমনই এক সমর্থক যাঁর নাম রনধীর কুমার তিনি ঈশানের কাছে ফোনের ব্যাক কভারে অটোগ্রাফ চান।

কিষান সই করতেই যাচ্ছিলেন, কিন্তু তখন তিনি বুঝতে পারেন সেখানে সই করা রয়েছে এমএস ধোনির। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঝাড়খণ্ড থেকেই উঠে এসেছেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকার করা সইয়ের উপর সই করতে চান না ঈশান। এবং তিনি ওই সমর্থককে বলেন অন্য কিছু নিয়ে আসতে যেখানে তিনি সই করতে পারেন। কিন্তু ওই সমর্থকের সই চান ব্যাক কভারেই। তখন ধোনির করা সইয়ের উপরে অটোগ্রাফ না দিয়ে তাঁর নীচে অটোগ্রাফ দেন কিষান। তিনি বলেন, "এখানে তো মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি)-এর সই রয়েছে আর আপনি আমায় এর উপর সই করতে বলছো। আমি এটা করতে পারব না। আপনি কেন চাইছো আমি এখানে সই করি? আমি অন্য কিছুতে সই করব।" তাঁকে ওই ব্যাক কভারেই সই করার জন্য জোর করা হলে তিনি বলেন, "এটা মাহি ভাইয়ের সই, কী করে এর উপর আমি সই করতে পারি? আমি এর নীচে সই করছি। আমরা ওই পর্যায়ে এখনও পৌঁছয়ইনি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+