BCCI: রঞ্জি না খেলে আইপিএলের প্রস্তুতি! ঈশান-শ্রেয়সদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা‌ নিতে পারে বিসিসিআই

বিগত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে ব্যাড বয় হয়ে উঠেছেন ঈশান কিষাণ। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন শ্রেয়য় আইয়ারও। জাতীয় দলে নেই। কিন্তু বোর্ডের নির্দেশ সত্বেও ঘরোয়া ক্রিকেট খেলছেন না ঈশান। এমন‌কি চোটের কথা বলে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রেয়স আইয়ার।

এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষপে নিতে পারে বিসিসিআই। যা হতে পারে এক কথায় দৃষ্টান্ত মূলক। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবদেন অনুসারে বোর্ডের বার্ষিক চুক্তির আওতা থেকে বাদ পড়তে পারেন এই দুই ক্রিকেটার। শেষ পর্যন্ত বিসিসিআই এই পদক্ষেপ নিলে তা নজির বিহীন হয়েই থাকবে।

 Ishan Kishan

বিসিসিআইয়ের একটি সূত্র সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, 'অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী বার্ষিক চুক্তির খসড়া প্রায় তৈরি করে ফেলেছেন। যে কোনও দিনই বিসিসিআই সেটা ঘোষণা করে দেবেন। এই চুক্তি থেকে সম্ভবত বাদ যেতে পারেন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ।'

ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলা হলেও, রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি ঈশানকে। ফলে তাঁকে নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হয়েছে। তিনি আইপিএল প্রস্তুতি শুরু করে দিয়েছেন রঞ্জি না খেলে।

ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছিলেন ঈশান। বিসিসিআই কর্তাদের সঙ্গে তো বটেই, যোগাযোগ রাখেননি রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গেও। প্রায় খোঁজই পাওয়া যাচ্ছিল না ঝাড়খণ্ডের ক্রিকেটারের।

কয়েক সপ্তাহ আগে জানা গিয়েছিল, বরোদায় আছেন ঈশান।নিজের রাজ্য ঝাড়খণ্ডে নয়। ঈশান অনুশীলন শুরু করলেন বরোদাতে। সেখানে হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে তিনি অনুশীলন করলেন।

বিসিসিআই থেকে ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেই হবে। যদি না তিনি চোট পেয়ে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির চিকিৎসক, ফিজিওদের তত্ত্বাবধানে থাকেন।চোটের কথা বলে শ্রেয়স মুম্বইয়ের রঞ্জি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু শ্রেয়সের চোটের কথা কতটা ঠিক তা নিয়েও প্রশ্ন আছে।

IND vs ENG: টেনিস বল টুর্নামেন্ট খেলতে দুবাই পাড়ি, আকাশ দীপের উত্থানে রয়েছে সৌরভের বিরাট আস্থা
মনে করা হচ্ছে আইপিএলের আগে অতিরিক্ত ঝুঁকি না নিতেই শ্রেয়স রঞ্জি ট্রফির ম্যাচ সুকৌশলে খেলছেন না। এই প্রেক্ষাপটে বোর্ড দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। আগেই বোর্ডের পক্ষ থেকে লিখিতভাবে প্রত্যেক ক্রিকেটারের কাছে বার্তা পৌঁছে গিয়েছিল। কিন্তু তাতেও কাজ হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+